1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
Title :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনার্জিপ্যাক পাওয়ার টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার দরে মিশ্র প্রবণতা চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন

৫ দিনে পদ্মা সেতুতে টোল আদায় সাড়ে ১৪ কোটি টাকা

  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪, ৪.২৯ পিএম
  • ১৯৪ Time View

ঈদে টানা ৫ দিন ছুটিতে পদ্মা সেতুতে ১৪ কোটি ৬০ লাখ ৫২ হাজার ৭০০ টাকার টোল আদায় হয়েছে। এই সময়ে সেতুতে ৪৬ হাজার ৫৫৩ টি যানবাহন পারাপার হয়েছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, মাওয়া প্রান্ত দিয়ে ৯ এপ্রিল ৩০ হাজার ৩৩০টি, ১০ এপ্রিল ১৭ হাজার ৫০৫টি, ১১ এপ্রিল ১১ হাজার ১৯৪টি, ১২ এপ্রিল ১৫ হাজার ৮৮৩টি এবং ১৩ এপ্রিল ১২ হাজার ৮৯৬টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। এতে এ প্রান্ত দিয়ে এ পাঁচ দিনে টোল আদায় হয়েছে ৭ কোটি ৮৭ লাখ ১৮ হাজার ৫৫০ টাকা।

অন্যদিকে জাজিরা প্রান্ত দিয়ে ৫ দিনে যথাক্রমে ৯ এপ্রিল ১৪ হাজার ৮৭৪টি, ১০ এপ্রিল ৮ হাজার ৫১০টি, ১১ এপ্রিল ৭ হাজার ৪৬৫টি, ১২ এপ্রিল ১২ হাজার ১০০টি এবং ১৩ এপ্রিল ১৫ হাজার ৫৯৬টি যানবাহন পদ্মাসেতু পার হয়েছে। এতে এ প্রান্তে টোল আদায় হয়েছে মোট ৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ১৫০ টাকা।

এসব তথ্য নিশ্চিত করে পদ্মা সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী জানান, এবার ঈদযাত্রায় ৯ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত ৫ দিনে ১৪ কোটি টাকার উপরে টোল আদায় হয়েছে।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com