1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Title :
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন সেবা চালু বাংলাদেশের পোশাকশিল্প থেকে ২৫ কোটি ডলারের ক্রয়াদেশ সরাল বিদেশি ব্র্যান্ড দেশে-বিদেশে গেলেই এনবিআর নিয়ে কথা শুনতে হয়: অর্থমন্ত্রী প্রথম প্রান্তিক প্রকাশ করেছে সী পার্ল বিচ রিসোর্ট প্রথম প্রান্তিক প্রকাশ করেছে এনার্জিপ্যাক পাওয়ার টাকার বিপরীতে বৈদেশিক মুদ্রার দরে মিশ্র প্রবণতা চান্দিনায় মহাসড়কে চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন

৩৪ দিন পর মুক্তি পেলেন ২৩ নাবিক

  • আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪, ১১.৫১ এএম
  • ১৯২ Time View

সোমালিয়ান জলদস্যুদের কাছে ৩১ দিন বন্দি থাকার পর বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক মুক্তি পেয়েছেন। মুক্তিপণ নিয়েই বাংলাদেশের জাহাজ ও নাবিকদের মুক্তি দিয়েছে তারা। রোববার (১৪ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজের মালিক প্রতিষ্ঠান কেএসআরএম’র মিডিয়া অ্যাডভাইজর মিজানুল ইসলাম।

মিজানুল ইসলাম বলেন, ভোরে আমরা আমাদের নাবিক ও জাহাজ মুক্তি পাওয়ার  সুসংবাদ পেয়েছি। ২৩ নাবিকসহ আমাদের জাহাজটি ছেড়ে দেওয়া হয়েছে। নাবিকদের আমরা অক্ষত অবস্থায় ফেরত পেয়েছি। আজ রোববার দুপুর ১২টায় কেএসআরএম প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। 

গত ১২ মার্চ বাংলাদেশ সময় বেলা দেড়টায় মোজাম্বিকের মাপুতু বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে এমভি আবদুল্লাহ জাহাজটিতে উঠে নিয়ন্ত্রণ নেয় সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটিতে ৫৫ হাজার টন কয়লা রয়েছে। জাহাজে থাকা ২৩ নাবিকের সবাই বাংলাদেশি। জাহাজটি চট্টগ্রামের কবির গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আর শিপিং লিমিটেডের মালিকানাধীন।

এসআর শিপিং দেশের অন্যতম বৃহত্তম শিপিং কোম্পানি। তারা সমুদ্রগামী বাণিজ্য জাহাজ পরিচালনা করে। ৪৫ হাজার ৬৫৩ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ওজনের বাল্ক ক্যারিয়ার এমভি আবদুল্লাহর মোট দৈর্ঘ্য (এলওএ) ১৮৫ দশমিক ৭৪ মিটার এবং প্রস্থ ৩০ দশমিক ৪ মিটার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com