1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা দ্বিতীয়বার মা-বাবা হলেন দীপিকা-রণবীর, ঘর আলো করে এলো কন্যাসন্তান ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালের জুনেই শেষ হতে পারে রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারের উদ্দেশে জামায়াতের আমির, আপনারা জাতির সাথে বেইমানি করেছেন

ফ্যামিলি কার্ডে দ্বিতীয় কিস্তিতে টিসিবির পণ্য বিক্রি শুরু বৃহস্পতিবার

  • আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২, ৮.১০ পিএম
  • ১৯৭ Time View
TCB

ফ্যামিলি কার্ডের মাধ্যমে সারাদেশে ভ্রাম্যমাণ ট্রাকে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির দ্বিতীয় কিস্তি আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বিশেষ এ কার্যক্রমে এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে দুই লিটার তেল, দুই কেজি করে চিনি, মসুর ডাল ও ছোলা বিক্রি করবে সরকার। বুধবার (৬ এপ্রিল) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

টিসিবির পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে টিসিবি। রোজার আগে প্রথম দফার কার্যক্রম ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। নির্দেশনা অনুযায়ী ঢাকা মহানগরী ব্যতীত অপরাপর সব মহানগরী, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে উপকারভোগী পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে দ্বিতীয় দফায় পণ্য (কার্ড প্রতি ২ লিটার তেল,২ কেজি চিনি,২ কেজি মসুর ডাল, ২ কেজি ছোলা) বিক্রি সারাদেশে একযোগে আগামীকাল (৭ এপ্রিল) থেকে শুরু হবে। এই কার্যক্রম সব জেলা প্রশাসন কার্যালয়ের সহযোগিতায় বাস্তবায়ন করা হচ্ছে।

টিসিবি সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ডে ৫৫ টাকা কেজি দরে চিনি, ৬৫ টাকা দরে মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল ও কেজি ২০ টাকা দরে পেঁয়াজ কিনতে পারবেন। এছাড়া ঢাকা মহানগরীতে ২য় পর্বের ট্রাক সেল কার্যক্রম গত ২৭ মার্চ শুরু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com