1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
Title :
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই শান্তিতে ঘুমানোর দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা খুন কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

বঙ্গবন্ধু সেতুতে ৩২ ঘণ্টায় চার কোটি টাকা টোল আদায়

  • আপডেট : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪, ৫.৪৯ পিএম
  • ৩০৩ Time View

টাঙ্গাইলে ঈদযাত্রায় গেল ৩২ ঘণ্টা বঙ্গবন্ধু সেতু পারাপারের সংখ্যা কমেছে পরিবহনের। সেই সঙ্গে কমেছে টোল আদায়ও।

সোমবার (৮ এপ্রিল) রাত ১২টার পর থেকে বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত বঙ্গবন্ধু ৩২ ঘণ্টায় সেতুপূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় টোল আদায় হয়েছে ৪ কোটি ২৬ হাজার ৫০০ টাকা এবং পরিবহন পারাপার হয়েছে ৫৬ হাজার ৯০৭টি।

যা এর আগেরদিন ৩২ ঘণ্টায় ৫৭ হাজার ৬০৮টি পরিবহনের বিপরীতে টোল আদায় হয়েছিল চার কোটি ১৩ লাখ ২ হাজার টাকা।

মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি বেশি পরিমাণ সেতু পারাপার হওয়ায় পরিবহনের সংখ্যা বাড়লেও টোল আদায় বৃদ্ধি পায়নি গত ৩২ ঘণ্টায়।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এসব তথ্য দিয়েছেন।

জানা গেছে, ২৪ ঘণ্টায় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী পরিবহন বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পার হয়েছে ৩৩ হাজার ১৩১টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ২ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ৫৫০ টাকা। অন্যদিকে ঢাকাগামী পরিবহন সেতুপশ্চিম টোলপ্লাজা অতিক্রম করেছে ১৪ হাজার ৬২৪টি। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ২০ হাজার ৮৫০টাকা। এরমধ্যে দুইপাড় মিলিয়ে মোটরসাইকেল পাড় হয়েছে ৯ হাজার ৩২৪ টি, ছোট ছোট যানবাহন ১৭ হাজার ৫৮৫টি, বাস ১২ হাজার ৯২৬টি এবং ট্রাক ৭ হাজার ৯২০টি।

এদিকে মঙ্গলবার (৯ এপ্রিল) রাত ১২টার পর হতে বুধবার (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ৮ঘন্টায় বঙ্গবন্ধু সেতুর পূর্ব ও পশ্চিম টোলপ্লাজায় ৯ হাজার ১৫২টি পরিবহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৬৯ লাখ ১৭ হাজার ১০০ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com