1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
Title :
নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো টাঙ্গাইলে মাংস বিক্রির উদ্দেশ্যে পরিত্যক্ত বাড়িতে ১০ ঘোড়া জবাই শান্তিতে ঘুমানোর দাবিতে গণবিক্ষোভ ও মানববন্ধন টাঙ্গাইলে মাদকাসক্ত ছেলের হাতে ভ্যান চালক বাবা খুন কুমিল্লায় ঘুরতে বেরিয়ে রাতভর প্রেমিক সহ ৪ বন্ধুর গণধর্ষণের শিকার ১৫ বছরের কিশোরী কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে সরকারি শর্টগান ও এলজিসহ যুবক গ্রেপ্তার মার্কিন নির্বাচনে ১৮ মাসে করপোরেট অনুদান ৬৪ কোটি ৬০ লাখ ডলার বাংলাদেশে ৬ লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা বিশ্বব্যাংকের তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্সিং

প্রধানমন্ত্রীকে জার্সি উপহার দিলেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ১১.৪১ এএম
  • ১৩২ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্বলিত ব্রাজিলের জার্সি উপহার দিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা।

সোমবার (৮ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান মাউরো ভিয়েরা। এ সময় তিনি ‘শেখ হাসিনা’ লেখা জার্সিটি প্রধানমন্ত্রীকে উপহার দেন।

দুইদিনের সফরে রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে মাউরো ভিয়েরাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। ওইদিনই বাণিজ্য প্রতিমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন মাউরো ভিয়েরা।

বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, আলোচনায় ব্রাজিলের পক্ষ থেকে অ্যানিমেল প্রোটিনটা (প্রাণিজ আমিষ) গুরুত্বে ছিল। বিশেষ করে ব্রাজিল অত্যন্ত কম দামে মাংস রপ্তানি করে। সে বিষয়ে তারা কথা বলেছে। আগামী কোরবানি সামনে রেখে সস্তায় গরু আমদানির ব্যাপারে কথা হয়েছে। পোশাক রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশকে যেন শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয়, সে বিষয়েও ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com