1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
Title :
হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে ড. মুহাম্মদ ইউনূস এর অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতিবাজ উপদেষ্টাদের বিচারে আওতায় আনতে হবে এক্সক্লুসিভ মিনিসো অফারের সঙ্গে আসছে পার্ল হোয়াইট ভিভো ওয়াই৫০০ নোয়াখালীতে ইসলামী ব্যাংক আয়োজিত এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ সমাপ্ত ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত ভুয়া জেলেদের নিবন্ধন বাতিল করে প্রকৃত জেলেদের নিবন্ধিত করার আহ্বান অবশেষে সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২ হাজার ৯৫৪ দেশি-বিদেশি বিনিয়োগে বন্ধ কারখানা চালুর তাগিদ তারেক রহমানের ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন বহাল, বদল আসতে পারে প্রকাশের ধরনে

বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকবে ৮ দিন

  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪, ১১.৩১ এএম
  • ১৩২ Time View

ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টানা ৮ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর। এ সময়ে বন্দরটিতে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাবন্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

সোমবার (৮ এপ্রিল) সকালে তিনি বলেন, ঈদুল ফিতর, শবে কদর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে সরকারি ছুটিসহ আজ ৮ এপ্রিল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মোট ৮ দিন বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশনের চেকপোস্টে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন ও সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন বলেন, দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল) আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন তথা বাংলাদেশের আমদানি-রপ্তানিকারক গ্রুপ ও ভারতের ফুলবাড়ি এক্সপোর্টার ইম্পোর্টার অ্যান্ড অয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তাই ৮ এপ্রিল থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১৬ এপ্রিল সকাল থেকে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চলমান থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দরের শুল্ক স্টেশনের কর্মকর্তারা বলেন, ঈদ উদযাপন উপলক্ষে স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সব সেবা প্রদান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com