1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

থানচিতে ‘কুকি চিনের’ সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলি

  • আপডেট : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪, ১২.২৮ এএম
  • ২০৭ Time View

বান্দরবানের রুমার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে উদ্ধারের পর থানচিতে ‘কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ)’ সন্ত্রাসীদের সঙ্গে যৌথবাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে থানচি বাজারের পার্শ্ববর্তী এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার পর গোলাগুলির এ তথ্য পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮ টার পর থেকে থানচি বাজারের পার্শ্ববর্তী এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের ব্যাপক গোলাগুলির ঘটনা শুরু হয়। প্রায় ঘণ্টাব্যাপী চলা গোলগুলির ঘটনা শেষ হয় রাত সাড়ে ৯ টার দিকে। এসময় গুলির শব্দে ভারি হয়ে যায় রাতের আকাশ। বিদ্যুৎ না থাকায় অন্ধকারে চেনা যায়নি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা কারা।

তবে, ধারণা করা হচ্ছে কেএনএফ সন্ত্রাসীদের সঙ্গে এ গোলাগুলি চলছে। কারণ দুই দিন আগে কেএনএফ সন্ত্রাসীরা প্রকাশ্যে থানচি বাজারে এসে সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে হানা দিয়ে ১৭ লাখ টাকা লুট করে নিয়ে যায়। এরপর থেকে তাদের ধরতে অভিযানে নামে থানচি থানার পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাই নিজেদের রক্ষার্থে পুলিশের সঙ্গে বন্দুক যুদ্ধে লিপ্ত হয় কেএনএফ সন্ত্রাসীরা। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন। তিনি জানান, থানচির পাহাড়ে সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটেছে। অন্ধকারে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে সন্ত্রাসীদের চেনা যায়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com