1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন

৫৪ কোটি টাকার লেনদেন ব্লক মার্কেটে

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৪.২০ পিএম
  • ২৩৫ Time View

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৭টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির মোট ৫৪ কোটি ৩৩ লাখ ৫২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে পাঁচ কোম্পানির শেয়ার।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো- প্রাইম ব্যাংক, ফাইন ফুডস, আলিফ ইন্ডাস্ট্রিজ, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ই-জেনারেশন লিমিটেড। আজ এই পাঁচ কোম্পানির মোট শেয়ার লেনদেন হয়েছে ৪০ কোটি ৪৪ লাখ টাকারও বেশি।

জানা গেছে, এই পাঁচ কোম্পানির মধ্যে প্রাইম ব্যাংকের ১৯ কোটি ৩৪ লাখ টাকা, ফাইন ফুডসের ৯ কোটি ২০ লাখ ৬৭ হাজার টাকা, আলিফ ইন্ডাস্ট্রিজের ৫ কোটি ৮৭ লাখ ৬৭ হাজার, রিলায়ান্স ওয়ান দ্যা ফার্স্ট স্কিম অব রিলায়ান্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ডের ৩ কোটি ৫১ লাখ ১৯ হাজার টাকা এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ২ কোটি ৫১ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটের লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলো: ই-জেনারেশনের ২ কোটি ১৪ লাখ ৫৩ হাজার টাকা, লাভেলো আইসক্রিমের ১ কোটি ৭২ লাখ ০৪ হাজার টাকা, বাংলাদেশ স্টিলের ৮৯ লাখ ৯০ হাজার টাকা, অগ্নি সিস্টেমসের ৭৬ লাখ ৬২ হাজার টাকা এবং মালেক স্পিনিং মিলস লিমিটেডের ৭৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com