1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র

  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ১১.৩২ এএম
  • ১৮৬ Time View

শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ইকরামুল হক (টিটু) ও কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ডা. তাহসীন বাহার সূচনা।

বৃহস্পতিবার (৪ এপ্রিল)  প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথ গ্রহণ করেন তারা।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনির্বাচিত মেয়রের শপথ বাক্য পাঠ করান।

একই সময়ে প্রধানমন্ত্রীর কাছে শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান।

এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী  মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন ময়মনসিংহ সিটির ৪৪ জন কাউন্সিলর।

গত ৯ মার্চ ময়মনসিংহ এবং কুমিল্লা সিটি করপোরেশনের উপনির্বাচনে মেয়র পদে ভোট হয়। একই দিন উপরোক্ত জেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ময়মনসিংহ সিটিতে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগ সভাপতি ইকরামুল হক টিটু। কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে জয়লাভ করেন ডা. তাহসিন বাহার সূচনা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com