মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ডেনমার্কের প্রযুক্তিতে দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড এর ৫২তম বোর্ড সভা অনুষ্ঠিত প্রতিহিংসার রাজনীতির কারণে গণতন্ত্রে আঘাত Price Sensitive Information of UNITED FINANCE PLC. Price Sensitive Information of Hwa Well Textiles (BD) PLC Price Sensitive Information (Q3) of Usmania Glass Sheet Factory Ltd সিলেটে স্বপ্না ফিজিওথেরাপী ও হিজামা সেন্টারের চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ কমিশনার বরাবরে অভিযোগ তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে স্যালভো কেমিক্যাল ​দুর্গম পাহাড়ে চালু হতে যাচ্ছে ওয়াটার অ্যাম্বুলেন্স: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট

ভারত থেকে এলো ১৬৫০ মেট্রিক টন পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ১৭১ Time View

ভারত থেকে আমদানিকৃত এক হাজার ৬৫০ মেট্রিক টন পেঁয়াজের প্রথম চালান সিরাজগঞ্জ শহরের রেল ইয়ার্ডে এসে পৌঁছেছে। যা আমদানি করেছে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি)।

আজ সোমবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জে এসে পৌঁছায়। এরপর সকাল ৯টা থেকে এর খালাস কার্যক্রম শুরু হয়। এখান থেকে ট্রাকে করে পেঁয়াজগুলো ডিলারদের মাধ্যমে চলে যাবে ঢাকা, গাজীপুর ও চট্টগ্রামে।

ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) এর যুগ্ম-পরিচালক প্রতাপ কুমার ও রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

শহরের রায়পুর রেলওয়ে স্টেশনের ইনচার্জ ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, সকাল ৬টার দিকে পেঁয়াজ বোঝাই ইন্ডিয়ান রেলওয়ের ওয়াগনগুলো সিরাজগঞ্জ শহরে এসে পৌঁছায়। তবে লাইনের কারণে প্রথমে আসে ৩১টি ওয়াগন, বাকি ১১টি আসে সকাল ৯টার দিকে। এখন খালাস কার্যক্রম চলছে।

ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশের (টিসিবি) যুগ্ম-পরিচালক প্রতাপ কুমার জানান, আমদানি করা পেঁয়াজের প্রথম চালানটি ভালোভাবে এসে পৌঁছেছে। এরপর শুরু হয়েছে খালাস কার্যক্রম।

তিনি বলেন, এখান থেকে প্রথমে ১০০ টন পেঁয়াজ ঢাকার ডিলারদের মাধ্যমে ঢাকায় যাবে। এরপর বাকিগুলো আমাদের মাধ্যমে গিয়ে চট্টগ্রাম ও গাজীপুরের ডিলারদের মাঝে বণ্টন করা হবে।

প্রতাপ কুমার আরও বলেন, জনগণের চাহিদা পূরণের লক্ষ্যে আজ থেকেই এটা ঢাকায় বিক্রি শুরু হবে। তবে পুরো খালাস কার্যক্রম আজকের মধ্যে শেষ হওয়া কঠিন, হয়তো কালকেই লাগবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS