1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে লাভেলো আইস-ক্রিম সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আমান ফীড আইপিওতে আসছে রয়্যাল ফুটওয়্যার, অনুমোদন দিল বিএসইসি সহযোগী প্রতিষ্ঠান স্বপ্নে বড় বিনিয়োগ করছে এসিআই ৬.৮৩ ইঞ্চির ১.৫কে অ্যামোলেড ডিসপ্লেতে চমৎকার অভিজ্ঞতার সুযোগ ক্রেতাদের জন্য রয়েছে ১ লাখ টাকা পর্যন্ত ক্যাশভাউচার ও ক্যাশব্যাক পাওয়ার সুযোগ স্বাধীনতার ইশতেহার পাঠক শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্যের বিকল্প নেই কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে পিকআপ ভ্যান ভর্তি ৪৭ কেজি গাঁজা উদ্বার, আটক-১

চট্টগ্রামে ঈদ ফেস্টিভাল- ২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট : বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ১১.৩৮ এএম
  • ৪৯৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ চট্টগ্রামে অনুষ্ঠিত হলো এম অ্যান্ড এম বিজনেস কমিউনিকেশনস কর্তৃক আয়োজিত গ্র‍্যান্ড ঈদ ফেস্টিভাল- ২০২৪। প্রদর্শনীটি গত ২১, ২২, এবং ২৩ মার্চ তারিখে নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

দুইটি অংশে বিভক্ত এ প্রদর্শনীটির একটির নামকরণ করা হয় ‘গ্র্যান্ড ঈদ এক্সিবিশন ২০২৪’ এবং আরেকটির নামকরণ করা হয় ‘লাক্স ঈদ এক্সিবিশন’। দুটি প্রদর্শনী যথাক্রমে মেজবান হল এবং মোহনা হলে সফলভাবে সম্পন্ন হয়েছে।

প্রদর্শনীটি সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা ছিল এবং দর্শনার্থীরা সেখানে বিনামূল্যে প্রবেশের সুবিধা উপভোগ করেন। উৎসবে ৮০ টিরও বেশি প্রিমিয়াম ব্র্যান্ড অংশগ্রহণ করে। জাতীয় ও আন্তর্জাতিক উভয় ধরনের ব্র্যান্ডই এই প্রদর্শনীতে যোগ দেয়। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান ও দুবাইয়ের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ড প্রদর্শনীতে তাদের পণ্যসামগ্রী ক্রেতাদের নিকট তুলে ধরেন। পোশাক, গহনা, এবং বিভিন্ন ধরনের রূপসজ্জার পণ্য প্রদর্শনীতে তুলে ধরা হয়।

এম এন্ড এম বিজন্যাস কমিউনিকেশন্সের প্রতিষ্ঠাতা ও সিইও মানজুমা মুর্শেদ বলেন, “এ ধরনের প্রদর্শনীর আয়োজন করতে পেরে আমি খুবই আনন্দিত। এখানে এসে অংশগ্রহণকারীরা তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। আমি বিশ্বাস করি এ ধরনের প্রদর্শনী উদ্যোক্তাদের তাদের কাজে উৎসাহিত করবে এবং সেইসাথে মানুষের মধ্যে সাংস্কৃতিক মনোভাব তৈরি করবে।”

প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্য থেকে ১৯৭২নাইনটিনসেভেন্টিটু এর স্বত্তাধিকারী এবং ডিজাইনার নীহারিকা মমতাজ বলেন, “গ্রাহকরা আমাদের কাছে বিভিন্ন ধরনের পণ্য পাবেন। আমাদের ব্র‍্যান্ডের নিজস্ব পোশাক এবং গহনা রয়েছে এবং প্রদর্শনীতে আমরা গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি। মানুষ এখন দেশীয় পণ্যের প্রতি আগ্রহ দেখাচ্ছে যা একটি ইতিবাচক দিক। আমরা সবসময় গ্রাহকদের মানসম্মত পণ্য সরবরাহ করার চেষ্টা করে থাকি। অন্যদিকে বাংলাদেশের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতেও মিলবে আমাদের ব্র‍্যান্ডের পণ্যসামগ্রী।”

ফারজানা মালিক ডিজাইনের স্বত্তাধিকারী ফারজানা মালিক বলেন, “আমরা গ্রাহকদের বিভিন্ন ধরনের বুটিক পণ্য সরবরাহ করে থাকি। আমরা সবসময় আমাদের পণ্যের মাধ্যমে আমাদের দেশীয় সংস্কৃতিকে অন্বেষণ করার চেষ্টা করি। প্রদর্শনীতে অংশগ্রহণ করে আমরা গ্রাহকদের কাছ থেকে একটি খুব ইতিবাচক সাড়া পেয়েছি যা আমাদের আগামীতে ব্যাপক উৎসাহ নিয়ে কাজ করতে অনুপ্রেরণা যোগাবে।”

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com