1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
Title :
জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা অগ্রণী ব্যাংকের পর্ষদ থেকে ৩ পরিচালক বাদ, নিয়োগ পেলেন ৪ নতুন দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২ লাখ ৫০ হাজার ৪৫১ শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র: নেপথ্যে লাভার খালেদ আবারও নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এএসআই জহিরুল ইসলাম কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো

৮ মাসে এডিপি বাস্তবায়ন ৮৫,৬০২ কোটি টাকা

  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪, ১০.২৯ পিএম
  • ১৬১ Time View

চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম ৮ মাসে (জুলাই-ফেব্রুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার মাত্র ৩১ দশমিক ১৭ শতাংশ। বিগত ৫ বছরের মধ্যে যা সবথেকে কম। এ সময়ে খরচ হয়েছে ৮৫ হাজার ৬০২ কোটি ৫৯ লাখ টাকা। চলতি অর্থবছরে এডিপিতে মোট বরাদ্দ ২ লাখ ৭৪ হাজার ৬৭৪ কোটি টাকা।

এ হিসাবে আগামী ৪ মাসে খরচ করতে হবে এক লাখ ৮৯ হাজার ৭২ কোটি টাকা।

বুধবার (২০ মার্চ) পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এ তথ্য প্রকাশ করেছে।

আইএমইডি জানায়, ২০২২-২৩ অর্থবছরে এ সময়ে (জুলাই-ফেব্রুয়ারি) এডিপি বাস্তবায়নের হার ছিল ৩২ দশমিক ১০ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে এই হার ছিল ৩৫ দশমিক ৮০ শতাংশ। এছাড়া ২০২০-২১ অর্থবছরে ৩৩ দশমিক ৮৩ এবং ২০১৯-২০ অর্থবছরে ৩৭ দশমিক ২৬ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। শুধুমাত্র গত ফেব্রুয়ারি মাসে ১১ হাজার ১৩৮ কোটি টাকা খরচ হয়েছে, যা মোট এডিপির ৪ দশমিক শূন্য ৬ শতাংশ। চলতি অর্থবছরে মূল প্রকল্প এক হাজার ৩৪০টি, উপ প্রকল্প ৪৩টি এবং উন্নয়ন সহায়তা ৯টি।

জানা গেছে, ৫৮টি মন্ত্রণালয়-বিভাগের মধ্যে এডিপি বাস্তবায়নে এগিয়ে আইএমইডি, বাস্তবায়নের হার ৯৪ দশমিক ৪৫ শতাংশ। এছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) ৭১ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ৭৭ দশমিক ৪৭ শতাংশ এডিপি বাস্তবায়ন করেছে। এডিপি বাস্তবায়নে সব থেকে পিছিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়, হার মাত্র ১৩ শতাংশ। এছাড়া ২০ শতাংশ এডিপি বাস্তবায়ন করতে পারেনি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com