1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Title :
জুলাইয়ে ১৮০ মিলিয়ন ডলার ঋণ, পরিশোধ ৪৫৩ মিলিয়ন ডলার এনবিআরের ৩৬ অতিরিক্ত কর কমিশনারকে বদলি বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে ৩ হাজার ২৮০ কোটি টাকা অগ্রণী ব্যাংকের পর্ষদ থেকে ৩ পরিচালক বাদ, নিয়োগ পেলেন ৪ নতুন দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ২ লাখ ৫০ হাজার ৪৫১ শেয়ার বিক্রি করলেন উদ্যোক্তা গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র: নেপথ্যে লাভার খালেদ আবারও নারায়ণগঞ্জের শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হলেন এএসআই জহিরুল ইসলাম কুমিল্লা কান্দিরপাড়ে নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সিলভার আলী ও কাজী টাওয়ারের কাজ বন্ধের নির্দেশ নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানিতে গভীর শোক ও সমবেদনা তরুণ ক্রিয়েটর, ট্রেন্ডসেটার ও চেঞ্জমেকারদের ক্ষমতারয়নের লক্ষ্যে ১৫ জন ক্যাম্পাস অ্যাম্বাসেডর অনবোর্ড করেছে অপো

চেয়ারম্যান পদে জামানত ১০ গুণ বাড়িয়ে ইসির প্রজ্ঞাপন

  • আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৬.০০ পিএম
  • ২৩৯ Time View

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামানত ১০ গুণ বাড়িয়ে এক লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যান পদে ৭৫ হাজার টাকা নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার (২০ মার্চ) উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও নির্বাচন আচরণ বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপন থেকে এমন তথ্য জানা গেছে।

দুটি বিধিমালায় একগুচ্ছ পরিবর্তন আনা হয়েছে। আগে আটের এক ভাগ ভোট না পেলে জামানত বাতিলের বিধান ছিল, সেটা কমিয়ে পনেরো ভাগের এক ভাগ করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থীদের ভোটে দাঁড়াতে ২৫০ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিধান তুলে দেওয়া হয়েছে।

নির্বাচনি ব্যয় চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে ২৫ লাখ ও মহিলা সদস্য পদে ব্যয় এক লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। আগে ভোটার সংখ্যার অনুপাতে ব্যয়সীমা নির্ধারণ হতো। নতুন বিধিমালায় অনিয়ম হলে ভোট বন্ধের ক্ষমতা দেওয়া হয়েছে প্রিসাইডিং কর্মকর্তাকে, ফলাফল বাতিলের ক্ষমতা রয়েছে কমিশনেরও।

এ ছাড়া অনলাইনে মনোনয়নপত্র দাখিল ও মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্ন জমার প্রত্যয়ন ও টিআইএন নম্বর দিতে হবে।

এদিকে প্রতীক বরাদ্দের আগে ডিজিটাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের সুযোগ রাখা হয়েছে। পরিচিত হতে জনসংযোগের সুযোগও রাখা হয়েছে। জনসভা, সভার মতো প্রচারে স্থানীয় প্রশাসনের অনুমতির বিধান আনা হয়েছে। 

অন্যদিকে রঙিন পোস্টার, নির্বাচনি ক্যাম্পের সংখ্যা নির্দিষ্ট করা ছাড়াও প্রচারে মাইকের ব্যবহার সীমিত করা হয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি এসব সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। আইন মন্ত্রণালয়ের সায় পাওয়ায় মঙ্গলবার (১৯ মার্চ) বিধিমালা দুটির সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করেন ইসি সচিব মো. জাহাংগীর আলম।

ইতোমধ্যে আগামী ৪, ১৮ ও ২৫ মে এবং ১ জুন দেশের ৪৮১টি উপজেলায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। এক্ষেত্রে নতুন নিয়মেই হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। এতদিন বিধিমালা সংশোধনের প্রজ্ঞাপনের ওপর আটকে ছিল বিস্তারিত তফসিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com