1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Title :
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে বেস্ট হোল্ডিংস শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ: যুক্তরাষ্ট্র কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন

রোজায় পুঁজিবাজারের লেনদেনে নতুন সময়সূচি

  • আপডেট : সোমবার, ১১ মার্চ, ২০২৪, ১১.১২ এএম
  • ২৯৪ Time View

পবিত্র রমজান মাস উপলক্ষে লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।

সোমবার (১১ মার্চ) সংস্থাটির সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তথ্য অনুযায়ী, রমজানে পুঁজিবাজারে লেনদেন সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর দেড়টা পর্যন্ত চলবে। এছাড়া পোস্ট ক্লোজিং সেশন থাকবে দেড়টা থেকে ১টা ৪০ মিনিট পর্যন্ত।

তবে রমজানের পরে আগের নিয়মে লেনদেন চলবে বলে কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার রমজানে লেনদেনের সময়সূচি জানায় দেশের প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জ। রমজানে ডিএসইর অফিস সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে। লেনদেন সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টা ২০ মিনিট পর্যন্ত চলবে। এছাড়া পোস্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ২০ থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।

রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, দেশের সব তফসিলি ব্যাংকে রমজান মাসে লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com