1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.০৪ পিএম
  • ২০২ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৯৬টি কোম্পানির ৯১৬ কোটি ৪২ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এর মধ্যে লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ওরিয়ন ইনফিউশনের ৪৭ কোটি ৭৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মার আজ ৪৫ কোটি ৬৯ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৩৯ কোটি ০৭ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এনআরবি ব্যাংক লিমিটেড।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- ফু ওয়াং সিরামিকস, সোনালী পেপার, মুন্নু ফেব্রিকস, বেস্ট হোল্ডিংস, ফরচুন সুজ, বিডি থাই অ্যালুমিনিয়াম এবং সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com