1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
Title :
‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার ইডিএফ ঋণ পাওয়ার শর্ত কঠোর করল বাংলাদেশ ব্যাংক সিলেটে বিপৎসীমা ছাড়িয়েছে সুরমা-কুশিয়ারা পানি

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: অর্থমন্ত্রী

  • আপডেট : রবিবার, ৩ এপ্রিল, ২০২২, ৮.১৫ পিএম
  • ২৩৪ Time View
Kamal

“বাংলাদেশ এখন আর ‘উন্নয়ন মিরাকল’ নয়। বাংলাদেশ এখন অন্যদের জন্য ‘উন্নয়নের রোল মডেল’ বলে জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল”। তিনি বলেন, অর্থনীতির আকারে বর্তমান বিশ্বে বাংলাদেশ ৪১তম যা ২০০৬ সালে ছিল ৬০তম।

রবিবার (৩ এপ্রিল) ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন তিনি। বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে আয়োজিত এ সভায় আরও উপস্থিত ছিলেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন।

অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতার ৫১ বছর পর বাংলাদেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত এক দশকে অর্থনীতির ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ এক নতুন উচ্চতায় অবস্থান নিয়েছে।

স্বাধীনতার পরে আমাদের অর্থনীতি জিডিপিতে ১০০ বিলিয়ন ছাড়াতে সময় লেগেছিল ৩৮ বছর। গত ১২ বছরে সেটি চারগুণ বৃদ্ধি পেয়ে ৪১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।‘

মন্ত্রী আরও বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্র বিস্তৃত হয়েছে। এ সময় কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে ভ্যাকসিন দেওয়াসহ বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে আন্তরিক ধন্যবাদ জানান অর্থমন্ত্রী।

বাংলাদেশ বিনিয়োগের জন্য উত্তম স্থান জানিয়ে মুস্তফা কামাল বলেন, এখানে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ খুবই লাভজনক। তাই এখানে যুক্তরাষ্ট্রকে আরও বেশি বিনিয়োগের জন্য নতুন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান তিনি।

বৈঠকে রাষ্ট্রদূত পিটার ডি হাস বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি ও সক্ষমতার ভূয়সী প্রশংসা করেন। তিনি কোভিড-১৯ মহামারির কারণে সৃষ্ট স্বাস্থ্যগত ও আর্থ-সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপ ও টিকা কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহযোগিতা নিয়ে পাশে থাকবে বলে আশ্বস্ত করেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য অত্যন্ত আকর্ষনীয় একটি অর্থনৈতিক ক্ষেত্র বিদ্যমান। তিনি বাংলাদেশের বিনিয়োগবান্ধব পরিবেশ, বিনিয়োগে প্রদত্ত সুযোগ-সুবিধা, ডেমোগ্রাফিক ডিভিডেন্টের (জনমিতিক লভ্যাংশ) সুফল, বন্ধুসুলভ আচরণ, কর্মক্ষম জনবলের সহজলভ্যতাসহ বিভিন্ন সুবিধার কথা যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com