পুঁজিবাজারে তালিকাভুকক্ত কোম্পানি সামিট পাওয়ার লিমিটেডের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
এর আগে গত মাসের শুরুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছ থেকে আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য দ্বিতীয় দফায় বাড়তি সময় পায় কোম্পানিটি। তারও আগে গত বছরের ডিসেম্বর পর্যন্ত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য বিএসইসির কাছ থেকে সময় পেয়েছিল কোম্পানিটি।
বাড়তি সময় পাওয়ার বিষয়ে এক মূল্যসংবেদনশীল তথ্যে (পিএসআই) কোম্পানিটি জানিয়েছিল, ৩০ জুন সমাপ্ত ২০২৩ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) ও দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর ডিসেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন জমা দেয়ার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত সময় বাড়িয়েছে বিএসইসি।