1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Title :
জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা মাও সে-তুঙের দেওয়া উপহার অযত্নে; ভাসানীর ঐতিহাসিক ট্রাক্টর ও স্মৃতিচিহ্ন রক্ষায় জাদুঘর নির্মাণের দাবি প্রথম প্রান্তিক প্রকাশ করেছে জেনেক্স ইনফোসিস Price Sensitive Information of Genex Infosys PLC Financial Statements (Q1) of aamra networks limited প্রথম প্রান্তিকের প্রকাশ করেছে একমি ল্যাবরেটরিজ

হবিগঞ্জে ২ কোটি টাকা বকেয়া পাওনার দাবিতে ৪টি চা বাগানের কর্মবিরতি

  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪, ৫.২৫ পিএম
  • ৩৪১ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে দেউন্দি টি কোম্পানীর মালিকানাধীন ৪টি চা বাগানের প্রায় ৫ হাজার চা শ্রমিক ২ কোটি টাকা বকেয়া পাওনার দাবিতে শনিবার ১৭-ফেব্রুয়ারি ২ ঘন্টা কর্মবিরতি পালন করেছে। বকেয়ার টাকা দ্রুত পরিশোধ না করা হলে তারা বৃহত্তর আন্দোলনের হুমকি দিচ্ছে স্থানীয়রা জানায়, দেউন্দি টি কোম্পানির দেউন্দি চা বাগান, গিলানী চা বাগান, রঘুনন্দন চা বাগান ও লালচান্দ চা বাগানের চা শ্রমিকের প্রত্যেকের এরিয়া বিল, পিএফ, সাপ্তাহিক মজুরি সহ অনান্য সুযোগ সুবিধা দীর্ঘদির ধরে বকেয়া রয়েছে। এনিয়ে তারা গত বছর কয়েক দফা আন্দোলন ও ধর্মঘট করলে বাগান কর্তৃপক্ষ তাদের এরিয়ার বিল ৭ হাজার টাকা কিস্তি করে পরিশোধ করে। গত ১৫-ফেব্রুয়ারি তাদের পরবর্তী কিস্তি দেওয়ার নির্ধারিত সময়েও বকেয়া পরিশোধ করেনি বাগান কর্তপক্ষ। এসব চা শ্রমিকের ১ কোটি ৯২ লাখ টাকা এরিয়ার বিল এবং এর বাইরে পি এফ’র বিপুল পরিমান টাকা

এখনো বকেয়া রয়েছে বাগান কর্তৃপক্ষ বার বার দেই দিচ্ছি বলে তাদের সময় কালক্ষ্যাপন করছে। এদিকে এসব বাগানের চা শ্রমিকরা বকেয়া না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। এ অবস্থায় শনিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চা শ্রমিক বাগানে কর্মবিরতি পালন করে। তারা বাগান কর্তৃপক্ষকে দ্রæত তাদের বকেয়া টাকা পরিশোধের আল্টিমেটাম দিয়েছে। অন্যতায় তারা বাগান বন্ধসহ বিভিন্ন কর্মসূচী পালনের হুমকি দিয়েছে। এতে কেন্দ্রীয় চা- শ্রমিক ইউনিয়নের সাধরণ সম্পাদক নৃপেন পাল, বাগানের পঞ্চায়েত সভাপতি প্রমীর বোনার্জী, সাধারণ সম্পাদক আপন সাওতাল, উজ্জল কুমার দাস ও অনিল মুন্ডাসহ চা শ্রমিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এ বিষয়ে বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার রিয়াজ আহমেদ বলেন, আমরা তাদের প্রত্যেকের এরিয়ার বকেয়া ৭ হাজার টাকা করে পরিশোধ করেছি বাকি ৪ হাজার টাকা করে খুব দ্রুত পরিশোধের চেষ্টা করছি। তবে আমরা নিয়মিত হাজিরা ও রেশন দিয়ে যাচ্ছি তিনি বলেন, চায়ের মুল্য না পাওয়াসহ নানা কারণে বাগানগুলো এখন আর্থিক সংকটে রয়েছে আশা করছি তা দ্রুত কেটে যাবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com