ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির মোট ৩০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৩১ জানুয়ারি) ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সি পার্ল রিসোর্টের। কোম্পানিটির ৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এছাড়া ২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার, কর্ণফুলী ইন্স্যুরেন্সের ১ কোটি ৬৬ লাখ ৬৭ হাজার, রূপালী ব্যাংকের ১ কোটি ৪৩ লাখ ৬৬ হাজার, ফরচুনের ১ কোটি ৫ লাখ ৪০ হাজার, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকোর ৯৯ লাখ ৬৯ হাজার, দেশবন্ধু পলিমারের ৮৯ লাখ ৬৩ হাজার এবং লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের ৮৩ লাখ ১৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।