1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
Title :
অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ৩৮ স্টেশনে আনসার মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, চলতি বছরে প্রাণহানি ৫৩০ চিরবিদায় নিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ও নাট্যকার মাতিয়া বানু শুকু: শেষ শ্রদ্ধা, জানাজা ও দাফন সম্পন্ন ১২ উপজেলায় মাদকের ভয়াবহ বিস্তার; টাঙ্গাইলে হাত বাড়ালেই মিলছে মরণনেশা IFRS 9 বাস্তবায়নে নিজস্ব সক্ষমতা ও প্রযুক্তিগত অংশীদারত্বে ECL ফ্রেমওয়ার্ক ও সফটওয়্যার তৈরি করল আইএফআইসি ব্যাংক সিলেটের সড়ক উন্নয়নে নতুন পরিকল্পনা বাণিজ্য মন্ত্রীর ভালো ও মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি আনতে আইপিও নীতিমালা সংশোধন আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ১ হাজার ৪২৫ টাকা ১ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান কালিয়ার জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মোল্লার মোটরসাইকেল শোভাযাত্রা

এবার একসঙ্গে আল্লু অর্জুন-ধানুশ

  • আপডেট : বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২, ৭.৩৭ পিএম
  • ৩০৬ Time View

ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেতা আল্লু অর্জুন ও ধানুশ। অভিনয় ক্যারিয়ারে দুজনেই বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এই দুই তারকা এবার একসঙ্গে পর্দায় হাজির হতে যাচ্ছেন। এ নিয়ে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন উড়ছে। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, পরিচালক কোরাতলা শিবা তারকাবহুল একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন।

সামাজিক সচেতনতামূলক গল্প নিয়ে সিনেমাটি নির্মিত হবে। এতে একসঙ্গে অভিনয় করবেন আল্লু অর্জুন ও ধানুশ। এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেননি নির্মাতারা। তবে খুব শিগগির এ বিষয়ে ঘোষণা আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এখনো সিনেমাটির নামও ঠিক করা হয়নি।

তা ছাড়া কেন্দ্রীয় নারী চরিত্রে কে কে অভিনয় করবেন সেই বিষয়েও কিছু জানা যায়নি। আল্লু অর্জুন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পুষ্পা’। সিনেমাটি মুক্তির পর দর্শকের কাছ থেকে দারুণ প্রশংসা কুড়িয়েছেন। পাশাপাশি বক্স অফিসে ঝড় তুলে সিনেমাটি। এতে আল্লুর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন রাশমিকা মান্দানা।

এটি পরিচালনা করেন সুকুমার। সিনেমাটির দ্বিতীয় অংশ নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা। এতেও অভিনয় করবেন আল্লু অর্জুন। ধানুশ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘মারন’। কার্তিন নরেন পরিচালিত এ সিনেমা চলতি মাসে মুক্তি পায়। এতে তার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেন মালবিকা। বর্তমানে ধানুশের হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘দ্য গ্রে ম্যান’, ‘ভাথি’, ‘স্যার’ প্রভৃতি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com