1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

৯৩৯ কোটি টাকার লেনদেন ডিএসইতে

  • আপডেট : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪, ৪.৪১ পিএম
  • ৯৫ Time View

সপ্তাহের দ্বিতীয় কর্যদিবস মঙ্গলবার (২৯ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। গত দিনের তুলনায় বেড়েছে লেনদেনও।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ ডিএসইতে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫২ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৫০ পয়েন্টে।

এছাড়াও, শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ১২ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১১ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৯৩৯ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৬২ কোটি ৪৫ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৯৪ টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ২৫৫ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

অন্যদিকে, দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৭৭ দশমিক ৯০ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে ১৭ হাজার ৪৪২ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৭২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭১ টির, দর কমেছে ৭৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৮ কোটি ৪৭ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com