1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:২১ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে এমএল ডাইং সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে শ্যামপুর সুগার মিলস সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন কালিয়ায় পৃথক অভিযানে ২৬ হাজার মিটার অবৈধ জাল জব্দ, মোবাইল কোর্টে জরিমানা ভৈরব স্টেশনে ট্রেন থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর ২০২৬-২৭ করবর্ষের অনলাইন রিটার্ন কার্যক্রম শুরু করল এনবিআর

সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুরের প্রতিবাদে ভৈরবে বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৫.৫৬ পিএম
  • ২৯৪ Time View

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর নারকীয় হামলার প্রতিবাদের বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। আজ সোমবার (২২ জানুয়ারি) বেলা ১২ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ এর নেতৃত্বে এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।  

এসময় বক্তারা, সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীরা কঠোর বিচারসহ সকল স্বাস্থ্য কমপ্লেক্স কর্মীদের নিরাপত্তার জন্য আনসার বাহিনী নিয়োগের দাবি জানান। এছাড়া তারা বলেন, যদি তাদের এ দাবি না মানা হয় তাহলে সামনে আরো কঠোর আন্দোলনের কর্মসূচি আসতে পারে। 

এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসকসহ অন্যান্য সেবাদানকারীদের উপর নারকীয় হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।  

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক, নার্সসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন। 

জানা যায়, গত ২০ জানুয়ারী মধ্যরাতে ১১টা ৪৫ মিনিটের দিকে সিলেট-তামাবিল সড়কের বাংলাবাজার ২ নম্বর লক্ষ্মীপুর বায়তুল জামে মসজিদের সামনে কার নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেলে চারজন ছাত্রলীগ কর্মী নিহত হন। এঘটায় চিকিৎসার অবহেলা অভিযোগ এনে তাদের অনুসারীরা সরকারি গাড়িতে অগ্নিসংযোগ, এম্বুলেন্স ও জরুরী বিভাগ সহ অন্যান্য সরকারি স্থাপনা ভাঙচুর ও বিনষ্টকরেন তারা। এ ঘটনায় চিকিৎসকদের পরিবারগুলো আতঙ্কিত হয়ে নিরাপত্তা হীনতায় ভোগছে।

নিহতরা হলেন: নিহাল পাল, জুবায়ের আহমদ সাব্বির, মেহেদী হাসান তামাল ও সুমন আহমদ। সবাই জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। তারা ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত থাকলেও কোনো পদপদবিতে ছিলেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com