1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
Title :
জেনারেল ইনস্যুরেন্স খাতে NAV বিবেচনায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান ১২ মাসের স্ক্রিন প্রোটেকশন, অপো রেনো১৫ এফ ফাইভজিতে এক বছরের ক্রিয়েটিভ প্রতিশ্রুতি টাঙ্গাইলে দুর্গোৎসবে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা টাঙ্গাইলে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২ দীর্ঘ দিন বন্ধ থাকার পর সিসিকের নতুন পরিকল্পনায় সিলেট জালালাবাদ সিটি পার্ক নতুন বেতন-ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, রিটার্নে থাকবে না হিসাব পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম সামাজিক মাধ্যমে ‘ঝুঁকিহীন আয়ের’ প্রলোভনে বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করল বাংলালিংক

এক পোস্টে সামান্থার আয় ২২ লাখ টাকা

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৯.১৭ পিএম
  • ২৫৫ Time View
Samantha

নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবিচ্ছেদ ও ‘পুষ্পা’ সিনেমার আইটেম গানে নেচে দারুণ আলোচনায় উঠে আসেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। এরপরই দাম বেড়ে যায় তার। বর্তমানে দক্ষিণী সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের তালিকায় তার অবস্থান দ্বিতীয়।

শুধু সিনেমার ক্ষেত্রে নয়, সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনের প্রচারের ক্ষেত্রেও দাম বাড়িয়েছেন কয়েক গুণ। টলিউড ডটনেট এক প্রতিবেদনে জানিয়েছে, বিবাহবিচ্ছেদের পরও ক্রেজ হারাননি সামান্থা। আগে ইনস্টাগ্রামে একটি কমার্শিয়াল পোস্টের জন্য ৮ লাখ রুপি নিতেন। আর এখন প্রতিটি কমার্শিয়াল পোস্টের জন্য ২০ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ২২ লাখ ৭৩ হাজার ৯৫ টাকা) নিচ্ছেন এই অভিনেত্রী।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বর্তমানে দক্ষিণী সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক নিচ্ছেন নয়নতারা। প্রতি সিনেমার জন্য তাকে দিতে হয় ৬ কোটি রুপি। এখন দ্বিতীয় অবস্থানে সামান্থা। তিনি প্রতিটি সিনেমার জন্য নিচ্ছেন ৫ কোটি রুপি। সামান্থার চলচ্চিত্র ক্যারিয়ার ১২ বছরের। এরইমধ্যে নিজেকে প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ‘দ্য ফ্যামিলি ম্যান-টু’ মুক্তির পর দারুণ প্রশংসা কুড়ান তিনি।

এটি তাকে ভারতের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন বলে মনে করেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। শুধু চলচ্চিত্র নয়, সামান্থা বিজ্ঞাপনচিত্রেও কাজ করছেন। সেখানেও তার চাহিদা আকাশচুম্বী। তাকে সর্বশেষ ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ গানে দেখা গেছে। এটি মুক্তির পর দারুণ সাড়া ফেলে।

এই গানে মাত্র তিন মিনিট নাচের জন্য ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন ‘মজিলি’ খ্যাত এই অভিনেত্রী। তামিল ভাষার ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’, ‘শকুন্তলম’ এবং ইংরেজি ভাষার ‘অ্যারেঞ্জমেন্ট অব লাভ’ সিনেমায় দেখা যাবে সামান্থাকে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com