1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দিল্লির রেকর্ড তাপমাত্রা ৩.৬ ডিগ্রিতে

  • আপডেট : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪, ৯.১৩ পিএম
  • ২৬৫ Time View

উত্তর ভারতজুড়ে তীব্র ঠাণ্ডা অব্যাহত রয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) দিল্লির তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩ দশমিক ৬ ডিগ্রি। চলতি মৌসুমে এটিই সবচেয়ে কম। ঠান্ডা ও ঘন কুয়াশার কারণে দেশটির রাজধানীতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

ভারতের আবহাওয়া দফতরের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১২ জানুয়ারি) দিল্লির তাপমাত্রা নেমেছিল ৩ দশমিক ৯ ডিগ্রিতে। আগামী কয়েকদিন দিল্লিতে এমন তাপমাত্রা অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটিরর আবহাওয়া অফিস।

ভারতীয় আবহাওয়া অফিস জানিয়েছে, দিল্লিতে দৃশ্যমানতা রেকর্ড করা হয়েছে ২০০ মিটার। শনিবার সকালে দেশটির রাজধানীর বেশ কয়েকটি অঞ্চল ঘন কুয়াশায় ঢেকে গিয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিরূপ আবাহওয়ার কারণে দিল্লিগামী ১৮টি ট্রেন ১-৬ ঘণ্টা বিলম্বে ছেড়েছে। ঘন কুয়াশায় কম দৃশ্যমানতার কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দিল্লির পাশাপাশি হরিয়ানা, চণ্ডীগড়ের রেড অ্যালার্ট জারি করা হয়েছে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার পর্যন্ত দিল্লিতে রেড অ্যালার্ট জারি থাকবে।

এদিকে শনিবার ভারতের রাজধানী দিল্লি ও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

এদিন সকাল পৌনে ১০টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) স্কোর ২৭২ নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের কলকাতা শহর। ২৪৫ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে দেশটির রাজধানী দিল্লি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com