1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রী পরিষদকে জাতীয় স্বাধীনতা পার্টির অভিনন্দন

  • আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪, ৬.২৫ পিএম
  • ৩৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রী পরিষদের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তার নেতৃত্বে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের অভিনন্দন জানিয়েছেন জাতীয় স্বাধীনতা পার্টির (জেএসপি) চেয়ারম্যান জননেতা মিজানুর রহমান মিজু।

১২ জানুয়ারি (শুক্রবার) এক অভিনন্দন বার্তায় মিজানুর রহমান মিজু বলেন, নতুন মন্ত্রী পরিষদ দেশের জনগণের আশা—আকাঙ্খা পূরণে সক্ষম হবেন বলে আমরা প্রত্যাশা করছি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার মানুষের মানবিক মর্যাদা, সাম্য, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে সফল হবেন। গত দেড় দশকে জননেত্রী শেখ হাসিনার সততা, দক্ষতা ও গতিশীল নেতৃত্বের ফলে উন্নয়ন—অগ্রগতি অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ।

তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন—অগ্রগতি জাতীয় আন্তর্জাতিকভাবে প্রশংসিত। আগামী মেয়াদে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন—অগ্রগতি আরো গতিশীল হবে এবং দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার অনুযায়ী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত, আধুনিক স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কে কেন্দ্র করে দেশি—বিদেশি চক্রান্ত শেষ হয়ে যায়নি, তাদের চক্রান্ত মোকাবেলায় দলমত নির্বিশেষে সকলকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

তিনি অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রী পরিষদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com