1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Title :
২ কোটি টাকা পর্যন্ত টার্নওভার করমুক্ত, ৪ কোটি পর্যন্ত কর দশমিক ৫% বিদেশি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ৩০ দিনের মধ্যে পাঠানোর নির্দেশ বিএসইসির আইপিও ছাড়াই শেয়ারবাজারে তালিকাভুক্তির সুযোগ, ডাইরেক্ট লিস্টিং রুলসের খসড়া অনুমোদন উত্তরবঙ্গের কৃষি উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের সাথে এবি ব্যাংকের চুক্তি স্বাক্ষর আগামী দিনে কৃষিপণ্যই হবে দেশের প্রধান রপ্তানিযোগ্য পণ্য :কুমিল্লায় কৃষিমন্ত্রী বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আইসিবিতে কেক কাটা অনুষ্ঠান কুমিল্লায় একদিনে ৫৭ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার-৫০ ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতের মূল টাকা ফেরত ন্যাশনাল হাউজিংয়ের ক্রেডিট রেটিং প্রকাশ ভালো কোম্পানি ও নতুন আইপিও টানতে লিস্টিং ফিতে বড় ছাড় ডিএসইর

কাল শপথ নিচ্ছেন না জাতীয় পার্টির নির্বাচিতরা

  • আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪, ৪.৫০ পিএম
  • ২৮৭ Time View

দ্বাদশ সংসদে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। দলটির নেতারা বলছেন, তারা বৃহস্পতিবার শপথ গ্রহণের বিষয়ে দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেবেন।

এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম-১ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আগামীকাল শপথ গ্রহণ করবো না। পরশুদিন আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব কবে আমরা শপথ নেব। আদৌও নেব কি না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যে ধরনের ভোটের পরিবেশ চেয়েছিলাম তা পাইনি। যার কারণে আমাদের অনেক সদস্য ভোটের মাঠে লড়াই করতে পারেননি। জয় পাননি। এই কারণেই আমরা শপথ নিচ্ছি না।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১১টি আসন পেয়েছে। নতুন সংসদ সদস্যদের শপথগ্রহণ আগামীকাল বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে অনুষ্ঠিত হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ শপথবাক্য পাঠ করাবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com