1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Title :
বিশ্বম্ভরপুরের ফতেপুরে মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষায় মানববন্ধন মানবতার অনুপ্রেরণার প্রতীক অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকুর জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন দেশের স্বার্থে প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী ব্রাহ্মণপাড়া থানার ওসি ফারুক হোসেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয় পরিদর্শন করলেন চেয়ারম্যান উদবাতুল বারী আবু রাঙ্গামাটি নানিয়ারচর উপজেলা সেনা জোনের উদ্যোগে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের আনোয়ারায় ৪১৮৯ কোটি টাকার চীনা শিল্পাঞ্চল একনেকে অনুমোদন বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু আর্জেন্টিনার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো

সিলেট-১ আসনে জয়ী পররাষ্ট্রমন্ত্রী মোমেন

  • আপডেট : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪, ১১.০৬ পিএম
  • ১৯৬ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সদর) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং অফিসারের তথ্যানুযায়ী, নৌকা প্রতীকে আব্দুল মোমেন ১ লাখ ১৫ হাজার ৪৯২ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী ফয়জুল হক পেয়েছেন ২ হাজার ১৮১ ভোট। দুজনের ভোটের ব্যবধান ১ লাখ ১৩ হাজার ৩১১।

এ ছাড়া একই আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ইউসুফ আহমেদ আম প্রতীকে পেয়েছেন ৯৫০ ভোট এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট আব্দুল বাছিত ছড়ি প্রতীকে পেয়েছেন ১৩ ভোট। 

রোববার সকালে নগরের বন্দরবাজার এলাকার দুর্গা কুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেন আব্দুল মোমেন।

ভোট প্রদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মোমেন বলেন, আজ ছুটির দিন। উৎসবের দিন, ভোটের দিন। বিএনপির হরতাল ঢংঢাং। এগুলো মিডিয়াতে বলার জন্য বলা। টানা তিন দিনের ছুটির কারণে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হতে পারে। তবে যেভাবে উৎসাহ-উদ্দীপনার মধ্যে ভোট হচ্ছে, আমরা চিন্তিত নই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com