1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫

একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

  • আপডেট : বুধবার, ৩০ মার্চ, ২০২২, ৪.০১ পিএম
  • ১৫৮ Time View
Sheikh-Hasina

করোনা-পরবর্তী চ্যালেঞ্জ এবং পশ্চিমা দেশগুলোর রাজনৈতিক সংকটের প্রভাব মোকাবিলায় বিমসটেক নেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (৩০ মার্চ) সকালে শ্রীলঙ্কার কলোম্বোতে অনুষ্ঠিত পঞ্চম বিমসটেক সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শুল্কমুক্ত বাণিজ্যিক চুক্তি, দেশগুলোর মধ্যে বহুমাত্রিক যোগাযোগ এবং নির্ভরযোগ্য জ্বালানি চুক্তি বাস্তবায়নে বিমসটেকভুক্ত দেশগুলোকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। বিমসটেকভুক্ত দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে সব দেশেই লাভবান হতে পারে।

শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে আজ বুধবার সকালে বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা জোট-বিমসটেকের পঞ্চম শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যথাক্রমে ঢাকা ও নয়াদিল্লি থেকে ভার্চুয়ালি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন।

বিমসটেক কনভেনশনে ফৌজদারি বিষয়গুলোর পারস্পরিক আইনি সহায়তা সম্পর্কিত সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী বা মনোনীতরা স্বাক্ষর করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সম্মেলনে বাংলাদেশের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন (বিমসটেক) হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড মিলিয়ে একটি সাত-জাতীয় আঞ্চলিক সংস্থা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com