মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঢাকা-১৭ রেখে বগুড়া-৬ ছেড়ে দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান চুয়াডাঙ্গা জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংকের সঙ্গে টাইগার নিউ এনার্জি ও এক্সপার্ট সলিউশনস লিমিটেডের এসএমই ঋণ ও গ্রীণ ফাইন্যান্স সংক্রান্ত চুক্তি স্বাক্ষর ডিজিটাল ব্যাংক লাইসেন্সে আরও সময় চায় ব্যাংক কর্মকর্তারা রমজানে স্কুল বন্ধের হাইকোর্ট আদেশ স্থগিত প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সনদে স্বাক্ষর এনসিপির রাজধানীতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরে বাসচাপায় পথচারী নিহত মুক্তাগাছা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত জনআস্থার শীর্ষে মোস্তাফিজুর রহমান বাবুল, মন্ত্রীত্বের দাবি মেলান্দহ মাদারগঞ্জ উপজেলা বাসীর

পোশাক রপ্তানিতে আয় বেড়েছে ১ দশমিক ৭২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ২৬৪ Time View

২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে তৈরি পোশাক রপ্তানি আয় ১ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। মঙ্গলবার (২ জানুয়ারি) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছর ২০২৩-২৪ এর জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৮৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে। একই সময়ে পোশাক রপ্তানি আগের বছরের (২০২২-২৩) তুলনায় ১ দশমিক ৭২ শতাংশ বেড়েছে। এখন তা হয়েছে ২৩ দশমিক ৩৯ বিলিয়ন ডলার।

সদ্যবিদায়ী ডিসেম্বর মাসে রপ্তানি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৫ হাজার ৩০৮ দশমিক ০৯ মিলিয়ন মার্কিন ডলারে। যা ২০২২ সালের একই সময়ে ছিল ৫ হাজার ৩৬৫ দশমিক ১৯ মিলিয়ন মার্কিন ডলার। এর আগের দুই মাস তথা গত অক্টোবরে ও নভেম্বরে রপ্তানি আয়ে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ১৩ দশমিক ৬৪ শতাংশ এবং ৬ দশমিক ০৫ শতাংশ।

২০২৩-২৪ অর্থবছরের জুলাই-ডিসেম্বর মাসে বিশ্ববাজারে তৈরি পোশাক, ওষুধ এবং চামড়াসহ ২৭ ধরনের পণ্য রপ্তানি করা হয়েছে। দেশ থেকে এ সময় রপ্তানি হয়েছে ২৭ হাজার ৫৪০ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় শূন্য দশমিক ৮৪ শতাংশ বেশি।

এদিকে ২০২৩-২৪ অর্থবছরে প্রথম ছয় মাসের মধ্যে তৈরি পোশাক (আরএমজি) রপ্তানি আয় ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৩ হাজার ৩৯১ দশমিক ৩৪ মিলিয়ন ডলারে। যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৮৭ শতাংশ কম।

তৈরি পোশাক খাতের রপ্তানি আয়ের মধ্যে নিটওয়্যার থেকে ১৩ হাজার ৪৮০ দশমিক ১৯ মিলিয়ন ডলার আসে। যা বেড়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ। এ ছাড়া ওভেন পোশাক রপ্তানি থেকে ৯ হাজার ৯১১ দশমিক ১৫ মিলিয়ন ডলার এসেছে। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে ৪ দশমিক ১২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS