1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
Title :
ডিজিটাল বাণিজ্যের প্রসারে বাংলা কিউআর নিয়ে কমিউনিটি ব্যাংকের উদ্যোগ সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল বাংলাদেশে প্রবৃদ্ধি বজায় রাখতে বেকোর নতুন প্রতিশ্রুতি ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও স্মার্ট ফিচারে ভিভো ওয়াই৩২ ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট টাঙ্গাইলে গৃহবধূকে দলবদ্ধ যৌননিগ্রহের দায়ে ৬ জনের যাবজ্জীবন ইসলামী ব্যাংক হাসপাতাল-এর কমলাপুর ভবন উদ্বোধন উন্নত গ্রাহকসেবা প্রদানে খুলনায় বাংলালিংকের নতুন ফ্ল্যাগশিপ স্টোর Price Sensitive Information of Bangladesh General Insurance Company PLC ফেরারির নকশায় স্মার্টফোন নিয়ে আসছে ইনফিনিক্স

খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত

  • আপডেট : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩, ২.৫২ পিএম
  • ৩০৪ Time View

বিদায়ী সপ্তাহে (২৪ ডিসেম্বর-২৮ ডিসেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) খাতভিত্তিক লেনদেনের শীর্ষে রয়েছে প্রকৌশল খাত। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের ১৬ দশমিক ৭০ শতাংশ অবদান রয়েছে এই খাতে।

ইবিএল সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঔষধ ও রসায়ন খাতে ১৫ দশমিক ৬০ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। মিউচুয়াল ফান্ড খাতে ১১ দশমিক ৮০ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে সাধারন বিমা খাতে ৮ দশমিক ৩০ শতাংশ, বস্ত্র খাতে ৭ দশমিক ১০ শতাংশ, খাদ্য খাতে ৬ দশমিক ৯০ শতাংশ, জীবন বিমা খাতে ৫ দশমিক ৩০ শতাংশ, কাগজ খাতে ৫ শতাংশ, ভ্রমণ খাতে ৪ দশমিক ৯০ শতাংশ, বিবিধ খাতে ৩ দশমিক ২০ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ ও ব্যাংক খাতে ৩ শতাংশ, সিরামিক ও আইটি খাতে ২ দশমিক ৪০ শতাংশ, সিমেন্ট খাতে ১ দশমিক ৬০ শতাংশ, সেবা-আবাসন খাতে ১ দশমিক ১০ শতাংশ, পাট খাতে ০ দশমিক ৭০ শতাংশ, আর্থিক খাতে ০ দশমিক ৬০ শতাংশ, ট্যানারি খাতে ০ দশমিক ৪০ শতাংশ এবং যোগাযোগ খাতে ০ দশমিক ০ শতাংশ লেনদেন হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com