1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
Title :
ঈদের আগের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ ঈদের আগের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম ঈদের আগের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স নজরুল চেতনায় জনকল্যাণমুখী বাংলাদেশ গড়ার প্রত্যয় জানিয়েছেন কবি মু. নজরুল ইসলাম তামিজী শিশু ধর্ষণ, হত্যা ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণের রোষানলে পড়বে সরকার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন কোরবানির পশুর হাটে ডিজিটাল লেনদেন সুবিধা চালু করলো আইএফআইসি ব্যাংক ঈদ ও গ্রীষ্ম উপলক্ষ্যে আকর্ষণীয় অফার ও সুযোগ সুবিধাসহ ৭ শতাধিক আউটলেটে ইলেক্ট্রনিক্স পণ্যের সম্পূর্ণ সম্ভার নিয়ে প্রস্তুত ওয়ালটন প্লাজা “২০/- টাকা মূল্যমানের “বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি (বিপিকেএস) জাতীয় লটারি-২০২৬” এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত” মাধবপুর শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র ৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ ঈদে আইটেল নিয়ে এলো ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি

বাজারে যাতে কোনোভাবেই রং ইনফরমেশন না যায় সে জন্য চেষ্টা করছি: বিএসইসি চেয়ারম্যান

  • আপডেট : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২, ৭.৪৮ পিএম
  • ১৫৭ Time View
Shibli-Rubayet

বিনিয়োগকারীদের উদ্দেশে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, বিভিন্ন ইস্যুতে বাজারে প্যানিক সৃষ্টি হয়, আপনারা প্যানিকড হওয়া থেকে বিরত থাকবেন। বাজারে যাতে কোনোভাবেই রং ইনফরমেশন না যায় সে জন্য চেষ্টা করছি।

মঙ্গলবার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক চেয়ারম্যান ও পরিচালক রকিবুর রহমানের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএসইসি চেয়ারম্যান বলেন, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যুর পর (পুঁজিবাজারে) আর কী ইস্যু আসবে জানি না। ছোট বড় এসব ইস্যুকে ওভারকাম করতে সবাইকে সজাগ থাকতে হবে।

রুবাইয়াত-উল-ইসলাম বলেন, রকিবুর রহমান ফ্রন্টিয়ার মার্কেটের স্বপ্ন দেখতেন। তার দেখানো পথে আমরা এগিয়ে যাচ্ছি। তিনি বলেন, করোনার পর ইউক্রেন-রাশিয়া ইস্যু শেষ হয়েছে। প্রতিনিয়তই ছোট ছোট ইস্যু আসছে। এগুলোকে কাটিয়ে উঠে যাচ্ছি।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমান। অনুষ্ঠানে রকিবুর রহমানের ছেলে আশিকুর রহমানও বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com