1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

ডামি নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করলো গণতান্ত্রিক বাম ঐক্য

  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ২.৫৬ পিএম
  • ৩৩১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৭ ডিসেম্বর ২০২৩ (বুধবার) সকালে গণতান্ত্রিক বাম ঐক্যের উদ্যোগে অসহযোগ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ডামি নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছে গণতান্ত্রিক বাম ঐক্য। রাজধানীর তোপখানা রোডস্থ জোটের অফিস থেকে লিফলেট বিতরণ শুরু করে পুরানা পল্টন মোড় ঘুরে নাইটিঙ্গেল মোড় হয়ে শ্রম ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে গণতান্ত্রিক বাম ঐক্য।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)’র আহবায়ক আবুল কালাম আজাদ, উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান সহ জোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ বলেন, বর্তমান ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার জাতীয় নির্বাচনকে একটি তামাশায় পরিণত করেছে। জনগণের করের টাকা খরচ করে ডামি নির্বাচনের নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে। যেখানে সারা বিশ্বে সরকারি দল নির্বাচিত করতে ভোট হয়, সেখানে তারা বিরোধী দল নির্বাচনের ভোট করছে। ভোটের ফলাফল পূর্বনির্ধারিত এটা সবাই বিশ্বাস করে। তাই এ ধরনের হাস্যকর নির্বাচনকে প্রত্যাখান করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

আগামীকাল ২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল ১০ টায় পুরানা পল্টন মোড় থেকে গণতান্ত্রিক বাম ঐক্য আবারো লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com