1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

লংকাবাংলার বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

  • আপডেট : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ১১.২৬ এএম
  • ২৮৭ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত লংকাবাংলা ফাইন্যান্স পিএলসির বন্ড ইস্যুতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি পেয়েছে। কোম্পানিটি ব্যক্তি, কর্পোরেট এবং এসএমই খাতে ঋণ প্রদান করার জন্য এ বন্ড ইস্যুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮৯২তম কমিশন সভায় বন্ডটির অনুমোদন দেয়া হয়। ২০০ কোটি টাকা মূল্যের এ বন্ড চতুর্থ প্রাইভেটলি প্লেসড নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফুল্লি রিডেম্বল, জিরো কুপন বন্ড। বন্ডটির কুপন হার ৯-১০ শতাংশ।

বন্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ৮ লাখ ৩৩ হাজার ৩৩৩ টাকা। বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে লংকাবাংলা ফাইন্যান্স ব্যক্তি, কর্পোরেট এবং এসএমই খাতে ঋণ প্রদান করবে।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে গ্রিন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। এছাড়াও উক্ত বন্ডটি অলটারনেটিভ ট্রেডিং বোর্ডে তালিকাভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com