1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

পুলিশি বাধায় পন্ড গণতান্ত্রিক বাম ঐক্যের অসহযোগ আন্দোলনের কর্মসূচি

  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩, ৫.২৪ পিএম
  • ২৯২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আজ ২৬ ডিসেম্বর ২০২৩ (মঙ্গলবার) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্য অসহযোগ আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ শুরু করলে পুলিশের বাধার মুখে কর্মসূচি পন্ড হয়ে যায়।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়কারী ও স্যোসাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)’র আহবায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক কমরেড ডা. সামছুল আলম, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল)’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড হারুন চৌধুরী ও প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান।

আজ সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে গণতান্ত্রিক বাম ঐক্য নেতৃবৃন্দ বলেন, জুলুম, নির্যাতন, মামলা, হামলা করে আওয়ামী লীগ বেশি দিন ক্ষমতায় থাকতে পারবে না। তাদের সময় ফুরিয়ে এসেছে। প্রতিহিংসামূলক ভাবে প্রশাসন ও নিজেদের দলীয় পেটোয়া বাহিনী দিয়ে দেশে সংঘাতময় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে তারা এক তরফা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ধরে রাখতে চায়। তাদের এই আকাক্সক্ষা জনগণ পূরণ হতে দেবে না।

নেতৃবৃন্দ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিরোধী সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com