1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রচারে বাধা দেয়া ও রাতের আঁধারে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে: সালাম মাহমুদ

  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১০.৩০ পিএম
  • ৩০৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ সারা দেশে তৃণমূল বিএনপির প্রার্থীদের পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং বিভিন্ন আসনে পোস্টার লাগাতে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন তৃণমূল বিএনপির ভাইস চেয়ারপার্সন ও নির্বাচন পরিচালনা সেলের আহ্বায়ক সালাম মাহমুদ।

রোববার (২৪ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডে তৃণমূল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সালাম মাহমুদ বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে ১৩৭টি আসনে লড়ছে তৃণমূল বিএনপি। একজন প্রার্থী এখনো আপিলে আছেন, রায়ে জিতলে প্রার্থীর সংখ্যা ১৩৮ জনে দাঁড়াবে। আমরা সরকারের সঙ্গে কোনো প্রকার সমঝোতায় না গিয়ে নিজস্ব প্রতীক সোনালী আঁশ নিয়ে নির্বাচন করছি। তিনি বলেন, আসন্ন নির্বাচনে তৃণমূল বিএনপি মূল বিরোধী হিসেবে কাজ করছে। ফলে এমপিদের নেতাকর্মীরা আমাদের প্রতিদ্বন্দ্বী ভেবে নানারকম বাধা সৃষ্টি করছে।

বাগেরহাট-৩ আসনের প্রার্থী মেনুয়াল সরকারকে তার নির্বাচনী প্রচারণা গাড়ী পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছেন নৌকা প্রার্থী হাবিবুন নাহারের কর্মীরা। চট্টগ্রাম-১১ আসনের প্রার্থী দীপক পালিতের পোস্টার ছিড়ে ফেলা, মাইক বন্ধ করে দেয়াসহ নানাভাবে বাধা দিচ্ছে। এছাড়া বিভিন্ন আসনে আমাদের প্রার্থীদের পোস্টার লাগাতে দেওয়া হচ্ছে না। এমনকি রাতের আঁধারে পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে। ফলে আমরা সুষ্ঠু নির্বাচন না হওয়ার শঙ্কায় আছি। আমরা ইসির কাছে এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির যুগ্ম মহাসচিব রুখসানা আমিন সুরমা ও নির্বাচন মনিটরিং সেলের সদস্য রাজু আহমেদ, ফরহাদ হোসেন ও আশরাফ আলী হাওলাদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com