1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন

দর বাড়ার শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ৪.৫৯ পিএম
  • ২৭৮ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। আজ ইউনিটটির দর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৯৩ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

রোববার ইউনিটটি সর্বশেষ ৩১ টাকা দরে লেনদেন হয়। এদিন ফান্ডটি ১ হাজার ১৮০ বারে ১৬ লাখ ২৪ হাজার ৪০৮টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭৭ লাখ টাকা।

বিডি থাই অ্যালুমিনিয়াম গেইনার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। আজ শেয়ারটির দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৩ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ড গেইনার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। আজ ফান্ডটির দর ১ টাকা ১০ পয়সা  বা  ৯.৪০ শতাংশ বেড়েছে। এদিন ইউনিটটি সর্বশেষ ১২ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকায় থাকা কোম্পানিগুলো- ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড, ওরিয়ন ইনফিউশন, ওয়াইম্যাক্স, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, রূপালী ব্যাংক ও এডিএন টেলিকম লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com