1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

তাল্লু স্পিনিং উদ্যোক্তার শেয়ার উত্তরাধিকারের মাঝে হস্তান্তর

  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ২.৪৩ পিএম
  • ৩৬৩ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের এক উদ্যোক্তার শেয়ার তার উত্তরাধিকারের মাঝে হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন আদালত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, তাল্লু স্পিনিংয়ের উদ্যোক্তা পরিচালক রবিউল হক চলতি বছরের ১৫ জানুয়ারি মারা যান। ফলে এই পরিচালকের হাতে থাকা কোম্পানিটির ৯ লাখ ১২ হাজার ২৯৭টি শেয়ার তার দুই পুত্র ইফতেখারুল হক এবং আসিফ ওয়াকিফুল হকের মাঝে হস্তান্তর করার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের নির্দেশ অনুযায়ী, ইফতেখারুল হক উত্তরাধিকার সূত্রে তার বাবার ৪ লাখ ৫৬ হাজার ১৪৮টি শেয়ার এবং আসিফ ওয়াকিফুল একই কারণে তাল্লু স্পিনিংয়ের ৪ লাখ ৫৬ হাজার ১৪৮টি শেয়ারপ্রাপ্ত হবেন।

ডিএসইতে ১৯৯০ সালে তালিকাভুক্ত তাল্লু স্পিনিং বর্তমানে ‘জেড’ ক্যাটাগরি থেকে লেনদেন করছে। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৮ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৩৭৫টি।

গত ৩১ অক্টোবর, ২০২৩ তারিখ পর্যন্ত কোম্পানিটির মোট শেয়ারের ৩০ শতাংশ উদ্যোক্তার হাতে, ২১ দশমিক ৪৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এবং বাকি শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com