1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Title :
কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কারখানার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ, জানাল এস আলম কোল্ড রোলড স্টিলস দীর্ঘস্থায়ী ৭,৫০০ এমএএইচ ব্যাটারি এবং শক্তিশালী গরিলা গ্লাস ৭আই সুরক্ষা নিয়ে শাওমি উন্মোচন করল নতুন রেডমি ১৭ ২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের

৮ লাখ শেয়ার পেলেন স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩, ৪.৪৫ পিএম
  • ২৭৪ Time View

উত্তরাধিকারসূত্রে মায়ের পক্ষ থেকে আট লাখ শেয়ার পেয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেক পুঁজিবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের একজন উদ্যোক্তা পরিচালক ছিলেন। ২০২১ সালের ২৭ মে তিনি মৃত্যুবরণ করায় তার হাতে থাকা কোম্পানিটির ১২ লাখ ২৪ হাজার শেয়ার তার সন্তানদের মাঝে বিতরণ করা হয়।

কোর্টের আদেশে বিতরণ করা এসব শেয়ারের মধ্যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক উত্তরাধিকারসূত্রে ৮ লাখ ১৬ হাজার এবং তার বোন রুবিনা হামিদ ৪ লাখ ৮ হাজার শেয়ার অধিগ্রহণ করেন। তারা উভয় বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন।

২০২১ সালে ফৌজিয়া মালেক বার্ধক্যজনিত জটিলতায় মারা যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৪ বছর। ফৌজিয়া মালেকের স্বামী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আবদুল মালেক দুই দশক আগে মারা যান। তিনি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।

মানিকগঞ্জের এক সময়ের সংসদ সদস্য মালেক এইচ এম এরশাদ সরকারের আমলে ঢাকা সিটি করপোরেশনের মেয়রের দায়িত্বে ছিলেন। এরশাদের সরকারে মন্ত্রীও ছিলেন তিনি।

মালেক-ফৌজিয়া দম্পতির ছেলে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এখন মানিকগঞ্জের সংসদ সদস্য। তাদের মেয়ে রুবিনা হামিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com