1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Title :
বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা

বাংলাদেশে আরও বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা

  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ৬.২৯ পিএম
  • ২৬৯ Time View
Salman-F-Rahman

যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা বাংলাদেশে আরও বেশি পরিমাণে বিনিয়োগ করতে আগ্রহী বলেছেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

‍আজ সোমবার সকালে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে ব্রিটিশ পার্লামেন্ট সদস্য ও বাংলাদেশে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত রুশনারা আলী এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে এক আলোচনার পর সালমান এফ রহমান সাংবাদিকদের এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক বাড়ানোর উপায়সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে তারা আলোচনা করেন।

সাংবাদিকদের ব্রিফিংকালে বৃটিশ এমপি রুশনারা আলী বলেন, যুক্তরাজ্য-বাংলাদেশ সম্পর্ক একটি সুদৃঢ় অবস্থানে দাঁড়িয়ে আছে এবং এ ক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের বিকাশ খুবই গুরুত্বপূর্ণ। ব্রিটিশ এই সংসদ সদস্য আরও বলেন, ‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ নিয়ে একসঙ্গে কাজ করার অনেক ক্ষেত্র আছে, আমরা এই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।’

রুশনারা আলী বলেন, ‘বাংলাদেশে অনেক ব্রিটিশ কোম্পানি রয়েছে এবং আরও অনেক ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা পরিচালনার আগ্রহ প্রকাশ করছে।’

সালমান এফ রহমান বলেন, ‘বাংলাদেশ সরকার বিনিয়োগকারীদের ব্যবসার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। ইতিমধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হয়েছে । পরিবেশ ধীরে ধীরে উন্নত হচ্ছে।’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাণিজ্য দূত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি বিনিয়োগকারীদের প্রবেশের অনুকূল পরিবেশের কথা বলেছেন। তাকে জানানো হয়েছে, আন্তর্জাতিক মানের বিমানবন্দর পরিষেবা নিশ্চিত করার জন্য তৃতীয় টার্মিনাল নির্মাণ করা হচ্ছে এবং টার্মিনালটির নির্মাণ কাজ আগামী বছরের মধ্যে শেষ হবে।

বৈঠকে অন্যান্যদের মধ্যে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com