1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কট করলো বাংলাদেশ ভূমিহীন আন্দোলন

  • আপডেট : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ১১.৫৯ এএম
  • ৩৫২ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৭ জানুয়ারি ২০২৪ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন।

১১ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে তিনি এ ঘোষণা দেন।

সমাবেশে শেখ নাসির উদ্দিন বলেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলন দেশের মেহনতী ভূমিহীন, কৃষক, শ্রমিক ও ছাত্র—জনতার অধিকার ও দাবী আদায়ের আন্দোলন সংগ্রামে সচেষ্ট একটি সংগঠন। রাষ্ট্র পরিচালনার বর্তমান আইন—কানুন ও সংবিধান কাঠামোতে  দেশের মেহনতী ভূমিহীন, কৃষক, শ্রমিক ও ছাত্র—জনতার অধিকার প্রতিষ্ঠা হয়নি। তাই এর সংস্কার প্রয়োজন। এমনকি আমরা বারবার দাবি জানিয়ে আসলেও জাতীয় সংসদে ভূমিহীনদের প্রতিনিধিত্ব নিশ্চিত করণের কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি। উল্টো ভূমিদস্যু, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, লুটেরা প্রভাবশালীরা বিভিন্ন দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। সাধারণ মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ হারিয়েছেন। এ অবস্থায় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কোন মানে হয়নি। বিরোধী দল বিহীন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। তাই আমরা বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের পক্ষ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বয়কটে দেশের মেহনতী ভূমিহীন কৃষক, শ্রমিক ও ছাত্র—জনতার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সহ—সভাপতি আব্দুস সাত্তার, মিজানুর রহমান আকন্দ, সহ—সাধারণ প্রীতম দাস, হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম রিংকু প্রমুখ।

এর আগে সকাল ১০ টায় বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের নবগঠিত কমিটির পরিচিতি ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। এতে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক ও বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের প্রধান উপদেষ্টা এ্যাড. হাসনাত কাইয়ুম সহ সারাদেশ থেকে আগত ভূমিহীন আন্দোলনের নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com