1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

সালমান এফ রহমানের ৯৭ শতাংশ আয় পুঁজিবাজারে

  • আপডেট : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩, ১০.১২ পিএম
  • ৩৯১ Time View

সালমান এফ রহমানের মোট বার্ষিক আয়ের ৯৬ দশমিক ৬০ শতাংশ আসে পুঁজিবাজার থেকে। তার শেয়ার, সঞ্চয়পত্র, ব্যাংক আমানত এবং ডিবেঞ্চার থেকে মোট বার্ষিক আয় ২৪ কোটি ৪৫ লাখ টাকা।

ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় এসব তথ্য উল্লেখ করেন তিনি।

হলফনামায় সালমান এফ রহমান উল্লেখ করেছেন, তার বার্ষিক আয় ২৫ কোটি ৩১ লাখ ২১ হাজার ২৭৩ টাকা। এর মধ্যে কৃষি খাতে তার আয় ৩ লাখ ৯৯ হাজার টাকা। শেয়ার, সঞ্চয়পত্র/ব্যাংক আমানতে আয় ২৪ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৯৪৪ টাকা, চাকরির মাধ্যমে আয় ৮১ লাখ ৪১ হাজার ৭২৫ টাকা। এছাড়া ব্যাংক সুদ এবং করমুক্ত আয় যথাক্রমে ৩ হাজার ০৪ এবং ৫০ হাজার টাকা।

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যানের মোট সম্পদের পরিমাণ প্রায় ৩১২ কোটি ৯ লাখ টাকা, যার মধ্যে ৯৪ শতাংশের বেশি অস্থাবর বন্ড, তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির শেয়ার এবং লেটার অব ক্রেডিট।

তার বার্ষিক আয়ের ২৪ কোটি ৪৫ লাখ টাকা আসে ডিবেঞ্চার, ব্যাংক আমানত, সঞ্চয়পত্র ও শেয়ার থেকে। ২০১৮ সালে সালমানের বার্ষিক আয় ছিল ৯ কোটি ৩১ লাখ টাকা। সেই তুলনায় তার বার্ষিক আয় বেড়েছে ১৬ কোটি টাকা।

সালমানের অস্থাবর সম্পদের পরিমাণ ৩১২ কোটি ৯ লাখ টাকা, যার মধ্যে বিনিয়োগ ২৯৫ কোটি ৫২ লাখ টাকা, নগদ ৫৩ লাখ ৩৫ হাজার টাকা, যানবাহনে ৫ কোটি ৮৪ লাখ টাকা, বৈদ্যুতিক সামগ্রীতে ৬০ লাখ ৫৩ হাজার টাকা এবং আসবাবপত্রে ৩৯ লাখ ৬২ হাজার টাকা।

হলফনামায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানি, বন্ড ও ডিবেঞ্চারে তার বিনিয়োগ রয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

২০১৮ সালে সালমানের অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ২৭৬ কোটি ৪৮ লাখ টাকা।

এ বছরের হলফনামায় বলা হয়েছে, সালমান এফ রহমানের কোনো বাড়ি বা অ্যাপার্টমেন্ট নেই। তবে তার স্ত্রীর ৩২ কোটি ৪৭ লাখ টাকার আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তি রয়েছে। সালমানের ১ কোটি ৯৯ লাখ টাকার অকৃষি জমি এবং তার স্ত্রীর ৩ কোটি ৭৩ লাখ টাকার জমি রয়েছে।

২০১৮ সালে সালমান দেখিয়েছিলেন, তার ৮ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের একটি ভবন আছে, কিন্তু তার স্ত্রীর নেই।

২০১৮ সালে সালমান দেখিয়েছিলেন, তার ২ কোটি ৩ লাখ টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে। তার স্ত্রীর ৩ কোটি ৭৩ লাখ টাকা মূল্যের অকৃষি জমি ছিল।

২০২৩ সালের হলফনামায় সালমানের নামে ৮০ কোটি ৬৬ লাখ টাকা ঋণ রয়েছে, যার মধ্যে ৫৬ কোটি ৬০ লাখ টাকা জামানত বিহীন লোন এবং ২৪ কোটি ৬ লাখ টাকা। ২০১৮ সালে তার ঋণ ছিল ৮৩ কোটি ৭৯ লাখ টাকা, অর্থাৎ তার ঋণ কমেছে ৩ কোটি টাকা।

২০১৮ সালে সালমানের স্ত্রীর নামে প্রায় ১৩ কোটি টাকা ঋণ ছিল। তবে এবার স্ত্রীর নামে কোনো ঋণ দেখাননি সালমান।

আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকের এ প্রার্থী হলফনামায় নিজের নাম উল্লেখ করেছেন সালমান ফজলুর রহমান, বাবা ফজলুর রহমান, মা সৈয়দা ফাতিনা রহমান। স্থায়ী ঠিকানা-বেথুয়া, মুকসুদপুর, দোহার, ঢাকা।

বর্তমানে তিনি কোন ফৌজদারি মামলায় অভিযুক্ত নন বলেও হলফনামায় উল্লেখ করেছেন। তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক।

এর আগে গত ২৯ নভেম্বর দুপুরে দোহারের ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের আলমের কাছে মনোনয়নপত্র জমা দেন সালমান এফ রহমান।

২০১৮ সালের নির্বাচনে এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয় সালমান এফ রহমান ও সালমা ইসলামের মধ্যে। ৩ লাখ ২ হাজার ৯৯৩ ভোট পেয়ে বিজয়ী হন নৌকার প্রার্থী সালমান। আর স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে সালমা ইসলাম মোটরগাড়ি প্রতীকে পান ৩৭ হাজার ৭৬৩ ভোট পান।

২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের আবদুল মান্নান খানকে হারিয়ে এ আসনের এমপি হয়েছিলেন জাতীয় পার্টির সালমা ইসলাম।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com