1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
Title :
২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল টাঙ্গাইল জেলা পরিষদের ২৩লাখ টাকার অনুদান বিতরণ ডিজিটাল স্ক্রিন ছেড়ে ফসলের মাঠে শিক্ষার্থীরা; টাঙ্গাইলের মহিষমারা কলেজে খুন্তি-কোদালে তরুণদের নতুন বিপ্লব! শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত কাফরুলে মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতিতে ইশতিয়াক আজিজ উলফাতের কোটি টাকার দুর্নীতি, ফ্ল্যাট দখলের অপচেষ্টা ও সন্ত্রাসী হামলা ব্যাংকিং খাত স্থিতিশীল করতে ১৮ মাসের পরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের

বেস্ট হোল্ডিংসের আইপিওর মাধ্যমে সফলভাবে নিলাম সম্পন্ন

  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১০.৩৩ পিএম
  • ২৪৬ Time View

বুক বিল্ডিং পদ্ধতির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসার প্রক্রিয়ায় থাকা বেস্ট হোল্ডিংস লিমিটেডের শেয়ার বিক্রির নিলাম সফলভাবে শেষ হয়েছে। নিলামে কোম্পানিটির শেয়ারের মূল্য নির্ধারিত হয়েছে ৩৫ টাকা।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, নিলামে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) তথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের পক্ষ থেকে ৯৮টি প্রস্তাব জমা পড়ে। এতে ৮৩টি প্রস্তাব সফল হয়েছে। এসব প্রস্তাবের বিপরীতে কোম্পানিটি শেয়ার বরাদ্দ করবে।

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় কোম্পানিটি এখন সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করবে। বিএসইসির নির্দেশনা অনুসারে, আট-অফ মূল্য থেকে ৩০ শতাংশ কম দামে তথা ২৪ টাকা দরে সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির প্রস্তাব করা হবে। শিগগিরই কোম্পানি পক্ষ থেকে সংক্ষিপ্ত প্রসপেক্টাস প্রকাশ করা হবে, যাতে শেয়ার কেনার আবেদন ও টাকা জমা নেওয়ার সময়সূচির উল্লেখ থাকবে।

ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি বেস্ট হোল্ডিংস লিমিটেড আইপিওর মাধ্যমে বাজার থেকে ৩৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এই অর্থ কোম্পানিটির বিভিন্ন চলমান প্রকল্প বাস্তবায়ন, ব্যাংক ঋণের একাংশ পরিশোধ ও আইপিওর ব্যয় নির্বাহে ব্যবহার করা হবে।

বুক-বিল্ডিং পদ্ধতির আইপিও প্রক্রিয়ার অংশ হিসেবে বিডিং বা নিলামের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারী (Eligible Investor) তথা প্রাতিষ্ঠানিক বিনীয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করার জন্য ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমে নিলামের আয়োজন করা হয়। গত ২০ নভেম্বর, সোমবার বিকাল ৪ টায় এই নিলাম শুরু হয়, আর তা ২৩ নভেম্বর, বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত চলে।

বেস্ট হোল্ডিংস মূলত: পরিচিত পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ান ঢাকা এর স্বত্বাধিকারী হিসেবে। তবে এ কোম্পানির মালিকানায় আরও কয়েকটি প্রকল্পের বাস্তবায়ন কাজ চলছে। এগুলো হচ্ছে-এলএম রেসিডেন্স বসুন্ধরা, ম্যারিয়ট ভালুকা, ম্যারিয়ট কমার্শিয়াল কমপ্লেক্স, লাক্সারি কালেকশন ভালুকা, লাক্সারি ভিলা ভালুকা এবং ধামশুর ইকোনোমিক জোন। এর বাইরে কৃষি খাতেও বিনিয়োগ রয়েছে কোম্পানিটির। কোম্পানিটি নোয়াখালী ও ভালুকায় পোল্ট্রি, ডেইরি, ফিশারিজ, লাইভস্টক খামার পরিচালনা করছে।

বেস্ট হোল্ডিংসের দুটি সহযোগী প্রতিষ্ঠান রয়েছে; এগুলো হচ্ছে-আইকনএক্স হোটেলস লিঃ ও ধামশুর ইকোনমিক জোন লিঃ। দুটি কোম্পানিরই ৫১ শতাংশ করে শেয়ার ধারণ করছে বেস্ট হোল্ডিংস।

কোম্পানিটি বর্তমানে তিনটি আন্তর্জাতিক ব্র্যান্ডের (Global Brand) সাথে কাজ করছে। এগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল হোটেল চেইন ম্যারিয়ট ইন্টারন্যাশনাল (Marriott International) এর ব্র্যান্ড লো মেরিডিয়ান (Le Méridien), ম্যারিয়ট (Marriott) এবং প্রিমিয়াম ব্র্যান্ড দ্যা লাক্সারি কালেকশন রিসোর্ট (The Luxury Collection Resort)। বেস্ট হোল্ডিংসের উদ্যোক্তারা অবশ্য আরও একটি গ্লোবাল ব্যান্ডের সাথে কাজ করছেন। সেটি হচ্ছে- যুক্তরাজ্যভিত্তিক গ্লোবাল এডুকেশন চেইন হেইলিবেরি (Haileybury)। তবে এর সাথে বেস্ট হোল্ডিংসের মালিকানার কোনো সম্পর্ক নেই।

বেস্ট হোল্ডিংস লিমিটেডের যাত্রা শুরু হয় ২০০৬ সালে। কোম্পানিটি ২০০৯ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। লো মেরিডিয়ান হোটেল দিয়ে কোম্পানিটির ব্যবসা শুরু হয়। পরবর্তীতে অন্যান্য প্রকল্প খাতে ব্যবসা সম্প্রসারিত হয়েছে।

বর্তমানে বেস্ট হোল্ডিংসের পরিশোধিত মূলধন ৯২৫ কোটি ৫৭ লাখ টাকা।

আইপিওর প্রসপেক্টাস অনুসারে, সর্বশেষ অর্থ বছরে (২০২২-২৩) বেস্ট হোল্ডিংস লিমিটেড ১১৪ কোটি ৪৩ লাখ টাকা নিট মুনাফা করেছে। কোম্পানিতে রিটেইন্ড আর্নিংস বা অবণ্টিত মুনাফা আছে ৪১৮ কোটি ৪৬ লাখ টাকা।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২০২২-২০২৩ অর্থ বছরে- ১ টাকা ২৩ পয়সা, যা আগের বছর অর্থাৎ ২০২১-২০২২ অর্থ বছরে ১ টাকা ১২ পয়সা ছিল। তার আগের তিন বছরে কোম্পানিটির ইপিএস ছিল যথাক্রমে ২০২০-২০২১ অর্থবছরে- ৪২ পয়সা, ২০১৯-২০২০ অর্থবছরে- ৯৯ পয়সা।।

গত ১০ অক্টোবর পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বেস্ট হোল্ডিংসের আইপিও অনুমোদন করে। আইপিও অনুমোদনের সময় দেওয়া শর্ত অনুসারে, আইপিওর আগে ইস্যু করা সব শেয়ার কোম্পানিটি স্টক এক্সচেঞ্জে প্রথম লেনদেনের তারিখ থেকে তিন বছরের জন্য লক ইন থাকবে। গত বছরের ২৬ অক্টোবর থেকে আইপিওর মাধ্যমে শেয়ার ইস্যু করা পর্যন্ত সময়ের মধ্যে অন্য কোনো শেয়ার ইস্যু করা যাবে না। আইপিওর আবেদনের ক্ষেত্রে কোম্পানিটি সব ধরনের সংশ্লিষ্ট আইন ও সিকিউরিটিজ আইন যথাযথভাবে পরিপালন করবে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে আছে শান্তা ইক্যুইটিজ লিমিটেড ও আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com