ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৫টি কোম্পানির ২৯৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (২৮ নভেম্বর) সেন্ট্রাল ফার্মার ৯০ লাখ ৮২ হাজার ৭২৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বর্তমান বাজার মূল্য ১৫ কোটি ৯৬ লাখ টাকা।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা খুলনা প্রিন্টিংয়ের আজ ১৪ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৪ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে সি পার্ল বিচ রিসোর্চ।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো- জেমিনি সি ফুড, প্যাসিফিক ডেনিমস, ফু-ওয়াং সিরামিক, ইয়াকিন পলিমার, বিডি থাই অ্যালুমিনিয়াম, এমারেল্ড ওয়েল এবং ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।