রেকর্ড ডেটের কারণে আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) শেয়ার লেনদেন বন্ধ থাকবে পুঁজিবাজারের তালিকাভুক্ত ৩ কোম্পানির।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো- ওয়াটা কেমিক্যাল,পদ্মা অয়েল এবং বিডি সার্ভিসেস লিমিটেড।
সূত্র মতে, আজ কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেট লেনদেন সম্পূর্ন হবে। রেকর্ড ডেটের পর আগামী বুধবার কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।