1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
Title :
তিন মাসে রপ্তানি আয় ১ হাজার ৩০৯ কোটি ডলার, প্রবৃদ্ধি ৬.৩৪% রপ্তানিমুখী শিল্পে প্রি-শিপমেন্ট ঋণের তহবিল বাড়াল বাংলাদেশ ব্যাংক সেপ্টেম্বরে রপ্তানি আয় বেড়েছে সাড়ে ৮%, রেমিট্যান্স ৩% ধানমন্ডিতে ২৪ হাজার ৩২১ বর্গফুটের বাণিজ্যিক স্পেস কিনবে ইবনে সিনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ রূপগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা, রক্তাক্ত জখম ও টাকা ছিনতাই মেশিনারিজের আড়ালে অবৈধভাবে এসি আমদানি করছে হায়ার বাংলাদেশ ‎নবীনগর কেন্দ্রীয় মহাশ্মশানে মাদকাসক্ত যুবককে গাঁজা খেতে না দেওয়ায় পূজায় বাধা, ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর

কুমিল্লা-১ আসনে জাসদ মনোনীত প্রার্থী ধীমন বড়ুুয়া

  • আপডেট : শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ১০.৫৫ পিএম
  • ৪৩৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ আসনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত চূড়ান্ত প্রার্থী ধীমন বড়ুয়া। জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাসদের দলীয় প্রতীক মশালে প্রতিদ্বন্দিতা করতে যাচ্ছেন তিনি। আজ শুক্রবার (২৪ নভেম্বর) মনোনীত দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে দলটি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি এ চুড়ান্ত তালিকা প্রকাশ করেন।

কুমিল্লা-০১ আসন দাউদকান্দি ও তিতাস উপজেলা নিয়ে গঠিত। সম্প্রতি আসন পুনর্বিন্যাসে কুমিল্লা-১ আসনের সঙ্গে থাকা মেঘনা উপজেলাকে কুমিল্লা-২ আসনের সঙ্গে এবং কুমিল্লা-২ আসনের সঙ্গে থাকা তিতাস উপজেলাকে কুমিল্লা-১ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে। সুবিদ আলী ভূঁইয়া আসনটি থেকে আওয়ামী লীগের হয়ে ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

ধীমন বড়ুয়া বলেন, দেশের মানুষের সেবায় নতুন নেতৃত্বের প্রয়োজন অনুভব করেছি। সে কারনে নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। বিগত দিনে কুমিল্লা-১ আসনের সাংসদ ছিলেন তার এলাকার তেমন উন্নয়ন করেনি। আমি নির্বাচনে অংশ নিয়ে জয়ী হয়ে এলাকার উন্নয়নে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা রাখতে চাই। ভবদহ সমস্যার স্থায়ী সমাধান, শিক্ষাপ্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত, অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থান সৃষ্টি হবে আমার প্রধান লক্ষ্য।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীরা বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে একত্রিত হয়ে ১৪ দলীয় জোট গঠন করেছি। আমরা নৌকায় চরেছি। নৌকায় চরে সামনের গলোইতে বসে মশাল জ্বালিয়ে আলোর পথ দেখেছিয়েছি। যেন নৌকার পথ না হারায় রাজনীতির অন্ধকারে। আর তাই ১৫ বছের বাংলাদেশ আলোকিত পথে হেঁটে উন্নয়নের পথে এগুচ্ছে।

তিনি আরো বলেন, আমি তৃণমূল থেকে রাজনীতি করে আসছি। নানা সামাজিক কর্মকান্ড, সভা-সমাবেশ ও গণসংযোগ করে তৃণমূলে সম্পর্ক গড়ে তুলেছি। দলের সভাপতিসহ শীর্ষ নেতারা এ বিষয়ে অবগত আছেন। তাই দলীয় প্রতীক নিয়েই নির্বাচনের লড়াইয়ে থাকতে চাই। আলোক প্রতিক মশাল নিয়ে আমি বিজয়ী হবো বলে আশা করি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com