1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

স্মার্ট বাংলাদেশ গড়তে বৃহৎ উদ্ভাবন প্রয়োজন

  • আপডেট : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ১০.৩৭ পিএম
  • ৪২৬ Time View

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেছেন, ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনার নেওয়া হয়েছে৷ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য অবশ্যই বৃহৎ পরিসরে উদ্ভাবন প্রয়োজন।

সোমবার (২০ নভেম্বর) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আয়োজিত ‘শিক্ষা, গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক কর্মশালায় বিশেষজ্ঞ আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি৷ ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ বাস্তবায়নের অংশ হিসেবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি’র সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন৷ সভাপতিত্ব করেন ইউজিসি’র রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ড. মো. ফখরুল ইসলাম৷

কর্মশালায় হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ধারণা প্রবর্তন করেছেন৷ বর্তমানে বাংলাদেশের সামনে হাতছানি দিচ্ছে স্মার্ট বাংলাদেশ৷ ২০৪১ সালের মধ্যে এটি বাস্তবায়ন করা হবে। স্মার্ট বাংলাদেশের জন্য দক্ষ মানবসম্পদ ও শিক্ষা পদ্ধতি পরিবর্তন করতে হবে৷ নতুন নতুন উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকেও কার্যকর ভূমিকা রাখতে হবে৷

তিনি বলেন, সমাজের কোনো সমস্যা অনুধাবন ও জনসচেতনতা বৃদ্ধির একমাত্র উপযুক্ত মাধ্যম হলো গবেষণা৷ গবেষণা হলো তথ্য বিন্যস্তকরণ ও নতুন সিদ্ধান্তে পৌঁছানোর উপকরণ৷ গবেষণার মাধ্যমে সামাজিক অস্থিরতা, বিশৃঙ্খলা দূর করে একটি জাতিকে তার কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছানো সম্ভব৷ গবেষণার মাধ্যমে সৃষ্ট জ্ঞান, চিন্তা ও আবিষ্কার একটি জাতিকে সঠিক সিদ্ধান্তে পৌঁছে দিতে পারে৷ গবেষণাই পারে সামাজিক ও অর্থনৈতিক সমস্যা সম্পর্কে জানা এবং সমাধানের পথ বের করা৷ অধিক গবেষণানির্ভর দেশগুলো বেশি সমৃদ্ধশালী৷ স্মার্ট বিশ্বের সাথে তাল মেলাতে স্মার্ট বাংলাদেশ গঠনের কোনো বিকল্প নেই৷ দেশের দীর্ঘমেয়াদি সামগ্রিক উন্নয়নের জন্য অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি প্রাতিষ্ঠানিক উন্নয়নের মাধ্যমে বহুমাতৃক কর্মপরিকল্পনা ও কর্মকৌশল গ্রহণ করেছে সরকার৷ এই বাস্তবতায় চতুর্থ শিল্প বিপ্লব বিজয়ের লক্ষ্যে সরকারের মিশন হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা৷

উদ্ভাবন বিষয়ে তিনি বলেন, ছোট পরিবর্তন থেকেও বৃহৎ পরিবর্তন আনা সম্ভব৷ ছোট প্রকল্প বা আইডিয়াগুলোকে বের করার মাধ্যমেই বড় বড় প্রকল্প গড়ে তোলা যেতে পারে৷ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়তে হলে প্রয়োজন হবে উদ্যোক্তাদের উদ্ভাবনী চিন্তা৷ শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবন—এই তিনটি জিনিসের সমন্বয় ঘটিয়ে স্মার্ট, সমৃদ্ধ এবং সুষম বাংলাদেশ বিনির্মাণ করতে হবে৷

ডিএসই’র চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের নির্বাচনের জন্য স্মার্ট বাংলাদেশকে সামনে রেখে যে ইশতেহার প্রণয়ন করা হবে। সেখানে আমরা সমগ্র বিশ্বকে দেখাতে চাই, বাংলাদেশ আজ প্রযুক্তিতে ও উন্নয়নে পিছিয়ে নেই। বাংলাদেশ আজ চিন্তা করছে, কীভাবে উন্নত বিশ্বের দোড়গোড়ায় পৌঁছানো যায়৷

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com