1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

সাপ্তাহিক দর বাড়ার শীর্ষে প্যাসিফিক ডেনিমস

  • আপডেট : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ১১.১৭ এএম
  • ৬০২ Time View

সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে রয়েছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৮.২৮ শতাংশ বেড়েছে।

ডিএসইর সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৪৪ কোটি ৯ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৮১ লাখ ৮০ হাজার  টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৪.৮৪ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৫২ কোটি ১০ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১০ কোটি ৪২ লাখ টাকা।

খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ গেইনারের তৃতীয় স্থানে রয়েছে। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২১.৬৩ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ৬৬ কোটি ৮৭ লাখ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৩ কোটি  ৩৭ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, দ্য ঢাকা ডাইং, এসকে ট্রিমস, কর্ণফুলী ইন্স্যুরেন্স ও সেন্ট্রাল ফার্মাসিটিক্যালস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com