1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
Title :
মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স সিলেটের ওসমানীনগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত, টেকসই ও ক্যাশলেস ব্যাংক হওয়ার লক্ষ্য নিয়ে ‘ভিশন ২০২৯’ উন্মোচন করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি শিক্ষার্থীদের জন্য দারাজে এক্সক্লুসিভ ডিসকাউন্ট নিয়ে আসছে রিয়েলমি সি১০০এক্স পরিবারের কাছে কিশোরের কান্নাজড়িত কণ্ঠ শোনিয়ে ১২ লাখ টাকা মুক্তিপণ দাবি, টাকা না পেয়ে শ্বাসরোধে হত্যা—আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার নড়াইলে বিএনপির ৬ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার দেশজুড়ে কেনাকাটায় সেরা অফার, ব্র্যান্ড রাশ আওয়ার এবং এক্সক্লুসিভ পেমেন্ট ডিসকাউন্ট নিয়ে এলো দারাজ ৮.৮ গ্রেট ৮ সেল

সিএসইতে নতুন এমডি নিয়োগ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১০.২০ পিএম
  • ৩০৪ Time View

দেশের অন্যতম শেয়ারবাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক বা এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাইফুর রহমান মজুমদার। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির ৮৮৮তম কমিশন সভায় এই নিয়োগ অনুমোদন দেওয়া হয়।

সাইফুর রহমান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিএসইর সাবেক এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সিএসই’র পরিচালনা বিধান ২০১৩- অনুযায়ী এমডি পদে নিযুক্ত হবেন।

এর আগে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের জন্য তিন জনের নাম চূড়ান্ত করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠিয়েছিলো চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি। এরা হলেন- ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম. সাইফুর রহমান মজুমদার, সিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. গোলাম ফারুক এবং সিএসইর সেটলমেন্ট ও লিস্টিং বিভাগের প্রধান একেএম শাহরোজ আলম।

নিয়মানুসারে বিএসইসি সাইফুর রহমান মজুমদারকে নতুন এমডি হিসেবে অনুমোদন দেয়।

এম সাইফুর রহমান মজুমদার ১৯৯২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর শেষ করেন। ১৯৯৫ সালে তিনি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) সিএমএ শেষ করেন।

এরপর ১৯৯৮ সালে শেষ করেন ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সিএ। সিএ পড়ার সময় রহমান হক চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসে কর্ম জীবন শুরু করেন সাইফুর রহমান মজুমদার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com