1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Title :
জীবননগর সীমান্ত দিয়ে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক মাধবপুর গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করছে পুলিশ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব টাঙ্গাইলে নিহত বাস মালিকদের পরিবারকে অনুদান ও সম্মাননা প্রদান টাঙ্গাইলে ভাষা কর্মশালা ও পুরষ্কার বিতরণ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল মার্কেন্টাইল ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হলেন আনোয়ারুল হক সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে নিটল ইন্স্যুরেন্স

বন্ডের টাকা শেয়ারে রূপান্তর করবে সি পার্ল বিচ

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৯.১৩ এএম
  • ২৫৬ Time View

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর কাছে থাকা এসপিবিআরএসএল ২০% কনভার্টেবল বন্ডের ১২০ কোটি টাকার ইউনিট সাধারণ শেয়ারে রূপান্তর করবে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড।

আজ বুধবার (৮ নভেম্বর) অনুষ্ঠিত সি পার্লের পরিচালনা পরিষদের ৮৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, গত অক্টোবর মাসে আইসিবি তাদের কাছে থাকা বন্ডের সব ইউনিটকে সাধারণ শেয়ারে রূপান্তরের জন্য সি পার্লের কাছে প্রস্তাব দিয়ে চিঠি পাঠায়। নভেম্বর মাসে ওই বন্ডের ট্রাস্টি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানিও এ বিষয়ে সি পার্লকে একটি চিঠি দিয়েছে। চিঠিতে ১২০ কোটি টাকার বন্ডকে সাধারণ শেয়ারে রূপান্তরের কথা বলা হয়।

বুধবার অনুষ্ঠিত সি পার্লের পর্ষদ বৈঠকে আইসিবির প্রস্তাব বিবেচনায় নিয়ে ১২০ কোটি টাকার বন্ডকে কোম্পানির সাধারণ শেয়ারে রূপান্তর করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে কী মূল্যে ওই বন্ডকে শেয়ারে রূপান্তর করা হবে তা জানা যায়নি। এ বিষয়ে সি পার্লের কোম্পানি সচিব আজহারুল মামুনকে একাধিকবার ফোন দিলেও তিনি তা রিসিভ করেননি।

জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে অনুষ্ঠেয় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বন্ডকে শেয়ারে রূপান্তরের এ প্রস্তাব শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। শেয়ারহোল্ডাররা সম্মতি দিলে বিষয়টির অনুমোদন চেয়ে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন জানাবে কোম্পানিটি। বিএসইসি ও সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষ তা কার্যকর হবে।

প্রস্তাবটি অনুমোদন পেলে কোম্পানিটির পরিশোধিত মূলধন বৃদ্ধি পাবে। অন্যদিকে ঋণের পরিমাণ ১২০ কোটি টাকা কমে আসবে। তাতে বছরে প্রায় ১২ কোটি টাকা আর্থিক খরচ কমবে বলে কোম্পানিটি উল্লেখ করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com