বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গার্ডিয়ান লাইফ এর সহায়তায় ঋণমুক্ত হলো দুই পরিবারের সদস্যরা পহেলা বৈশাখ উদযাপনে ‘স্মুথনেস উইদাউট লিমিট’ প্রতিশ্রুতি নিয়ে উন্মোচিত হলো অপো এ৬কে বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত নিটল ইন্স্যুরেন্সের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা হরিপুরে বিজ্ঞান ও প্রযুক্তিমেলায় পুরুস্কার বিতরণ হয়েছে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের প্রস্তাব, অনুমোদন বৃহস্পতিবার আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে বছরজুড়ে, জানাল এনবিআর যুদ্ধবিরতিতে ইতিবাচক ইরান, শর্ত দিলেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান বাগেরহাট-২ আসনের ভোট নিয়ে আদালতের হস্তক্ষেপ গ্রাহকবান্ধব ব্যাংকিংয়ে আরও একধাপ এগিয়ে প্রিমিয়ার ব্যাংক, শুরু ‘রিকভারি মান্থ- এপ্রিল ২০২৬’

ইসরাইলি হামলায় সাংবাদিকে নিহত ৪৬

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
  • ৩৭৬ Time View

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর দখলদার ইসরাইল বাহিনীর বর্বর আগ্রাসন শুরুর পর থেকে এ পর্যন্ত ৪৬ জন সাংবাদিক নিহত হয়েছেন। ১৯৯২ সালে ইসরাইলি আগ্রাসনের ফিলিস্তিনের যে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিক নিহত হয়েছিলেন তার চেয়ে এবার বেশি সাংবাদিক মারা গেছেন।

১৯৯২ সালে ইসরাইলি আগ্রাসনে ৩৭ জন সাংবাদিক নিহত হয়েছিলেন। শনিবার এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, বেশিরভাগ সাংবাদিক নিহত হয়েছেন ইসরাইলি সেনাদের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলায়। তবে অনেকেই নিহত হয়েছেন ইসরাইলি বাহিনীর বিমান হামলায়। অনেক সাংবাদিকের বাড়ির ওপর বোমা বর্ষণ করেছে বর্ণবাদী সেনারা। নিহত সাংবাদিকদের পরিবার-পরিজনের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে গাজার মিডিয়া অফিস।

ইসরাইলি আগ্রাসনের মধ্যেও মাতৃভূমি এবং ফিলিস্তিন জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে এসব সাংবাদিক জীবন দিয়ে বিরাট অবদান রেখেছেন বলে মিডিয়া অফিসের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, নিহত সাংবাদিকরা সবাই সত্যকে রক্ষার জন্য জীবন দিয়েছেন।গত সাত অক্টোবর ইসরাইল অবরুদ্ধ গাজার ওপর নজিরবিহীন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এই বর্বর আগ্রাসনে এ পর্যন্ত ৯,৫৭২ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন যার মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।

-পার্সটুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS